চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন শপিং উৎসব “১০-১০” এ বিকাশ পেমেন্টে ১০% ক্যাশব্যাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২২
অর্থনীতি
A A
অনলাইন শপিং উৎসব ১০-২৫ অক্টোবর, ৫০% ছাড়ের ক্যাম্পেইন চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৫ বারের ধারাবাহিকতায় এবারও বছরের দশম মাসের দশ তারিখে শুরু হওয়া দেশীয় ই-কমার্স সাইটগুলোর অনলাইন শপিং উৎসব “১০-১০” এ বিকাশ পেমেন্টে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। এই অফারের আওতায় ১০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত জনপ্রিয় ৩০টি ই-কমার্স প্ল্যাটফর্ম-এ একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১৫০ টাকা ও ক্যাম্পেইন চলাকালীন ৩০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন।

আজকের ডিল, সেবা এক্সওয়াইজেড, বাটা ই-কম, স্টার টেক, পাঠাও লিমিটেড, সারা লাইফস্টাইল, দর্জিবাড়ি, বাংলা শপার্স সহ ৩০টি অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম থেকে জামাকাপড়, জুতা, ইলেকট্রনিক্স সামগ্রীসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা বিকাশ পেমেন্টে আরো সাশ্রয়ে ঘরে বসেই কিনতে পারবেন গ্রাহকরা।

গ্রাহকরা বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে এবং ইউএসএসডি কোড *২৪৭# ব্যবহার করে পেমেন্টের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন। www.bkash.com/tenten-megaoffer-sep22 লিংকে ভিজিট করে অফারের বিস্তারিত জানা যাবে এবং https://tenten.com.bd/ ওয়েবসাইটে ভিজিট করে কেনাকাটা করা যাবে।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাশ-এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ১০-১০ উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

বিকাশ এর চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী,  ১০-১০ উৎসব এর প্রধান সমন্বয়কারী ফাহিম মাশরুর সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, “শুরু থেকেই এই উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিকাশ সব সময়ই চেষ্টা করে গ্রাহকের লেনদেনে আরো বেশি স্বাধীনতা ও সক্ষমতা এনে দিতে। ডিজিটাল অর্থ যেন গ্রাহকরা ডিজিটাল পদ্ধতেই খরচ করে অনায়াসে ও নিরাপদে অনলাইন কেনাকাটা করতে পারেন সেজন্যই এই উদ্যোগ। ১০-১০ ক্যাম্পেইন সফল ও জনপ্রিয় করতে আমাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।”

আজকের ডিল এর সিইও ফাহিম মাশরুর বলেন, “২০১৮ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসে আয়োজন করা হচ্ছে ১০-১০। প্রথম বছর থেকেই বিকাশ এই আয়োজনের অনলাইন পেমেন্ট পার্টনার। শুধুমাত্র দেশীয় ইকমার্স কোম্পানিগুলো এই আয়োজনে অংশ নেয়। আমাদের দেশীয় কোম্পানিগুলো যে ভালো সার্ভিস আর সৎভাবে ব্যবসা করে উদীয়মান ইকমার্স ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিচ্ছে, এই আয়োজন সেটা তুলে ধরতেই প্রতি বছর করা হচ্ছে। এইবারই সর্বোচ্চ সংখ্যক দেশীয় প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।”

সেবা এক্সওয়াইজেড-এর চিফ অপারেটিং অফিসার ইলমুল হক সজিব বলেন, “১০-১০ মেলা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি উৎসব এ পরিণত হয়েছে। প্রতি বছরই এর কলেবর বড় হচ্ছে। আমি আশা করি এর মাধ্যমে ভোক্তাদের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা আরো বৃদ্ধি পাবে। বিকাশকে ধন্যবাদ জানাই প্রতি বছর এ আয়োজনে পার্টনার হিসেবে থাকার জন্য।”

ট্যাগ: অনলাইন শপিংইনস্ট্যান্ট ক্যাশব্যাকবিকাশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় কোনো মৃত্যু নেই, শনাক্ত ২৯৯

পরবর্তী

লাউ চাষে বাম্পার ফলন পেয়েছে কৃষক

পরবর্তী
বাগানে লাউ ফলের ছবি, কৃষকের চাষের ফলাফল. Channel i News - চ্যানেল আই নিউজ

লাউ চাষে বাম্পার ফলন পেয়েছে কৃষক

গণসংহতি আন্দোলনের লোগো, ন্যাশনালিস্ট ও বিপ্লবী সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবরারের হত্যাকারীদের উত্তরসূরিরাই হামলা চালিয়েছে: গণসংহতি আন্দোলন

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT