চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে অংশ নিয়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিজেপি নেতৃত্বাধীন সরকারের একজন মন্ত্রীর মেয়ে। ছাত্রদের বিক্ষোভে যোগ দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে স্লোগান দেন আসামের রাজস্বমন্ত্রী ও আসাম গণ পরিষদ (এজিপি) নেতা কেশব মহন্তের মেয়ে দিবিসা মহন্ত।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) আসামের গুয়াহাটির চাচল এলাকায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আসাম ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিক্ষোভে অংশ নিয়ে দিবিসা মহন্তকে আন্দোলনকারীদের সঙ্গে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তার সক্রিয় উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে, কর্মসূচিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়েছে।

দিবিসার এই অংশগ্রহণ বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ তার বাবা কেশব মহন্ত বিজেপি নেতৃত্বাধীন আসাম সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং জোটসঙ্গী এজিপির শীর্ষ নেতা। ফলে ক্ষমতাসীন জোটের একজন মন্ত্রীর পরিবারের সদস্যের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং সরকার সেই অধিকারকে সম্মান করে। এটি শিক্ষার্থীদের আন্দোলন। তারা তাদের দাবি জানাতে পারে। প্রধানমন্ত্রীও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। বর্তমানে অসম ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই আন্দোলনের পাশাপাশি দুর্যোগ মোকাবেলার প্রতিও সবার সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তবে বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাদের দাবি, দিবিসা একজন নাবালিকা ছাত্রী। টিউশন শেষে বন্ধুদের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিল। তাকে রাজনৈতিক বিতর্কে না জড়ানোর পরামর্শ দিয়েছে পরিবার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজেপি সরকারভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT