চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে এবার যে কারণে আয়োজন রাখেননি পরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই এলাহি কাণ্ড! বিগত দিনগুলোতে দেখা গেছে, ২৪ অক্টোবর রাজধানীর কোনো পাঁচতারা হোটেলে সিনেমা ইন্ডাস্ট্রির মানুষদের নিয়ে উদযাপনে মেতে উঠতে! কিন্তু এবার নেই তেমন কোনো আয়োজন!

এর প্রধান কারণ, নিজের একমাত্র অভিভাবক নানা শামসুল গাজীর প্রস্থান। গেল বছরের নভেম্বরে প্রয়াত হন তিনি। পরীমনির সুসময়-দুঃসময়ে বরাবর নাতনির পাশে দেখা গেছে তাকে। এমনকি জন্মদিনের প্রতিটি আয়োজনে পরীর পাশে দেখা গেছে নানা শামসুল গাজীকে।

প্রিয় মানুষের অনুপস্থিতি পরীর কাছে অত্যন্ত বেদনার। নানার মৃত্যুর পর প্রথম জন্মদিন, তাই কিছুটা স্মৃতিকাতর এই অভিনেত্রী। রাখেননি কোনো আয়োজন। তবু জন্মদিনের প্রথম প্রহরে কাছের বন্ধুবান্ধবের কাছ থেকে পেয়েছেন সারপ্রাইজ!

বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের অফিশিয়াল পেজ থেকে লাইভে আসেন পরীমনি। প্রায় সাড়ে ১৬ মিনিটের লাইভে জন্মদিন নিয়ে নিজের উচ্ছ্বাস আর পরিকল্পনার কথা জানান এই নায়িকা। লাইভে সবার সঙ্গে কেকও কাটেন তিনি। এসময় সঙ্গে দেখে গেছে তার দুই পুত্র-কন্যাকে!

ভিডিওতে পরী বলেন, আজ ২৪ তারিখ, আমার বার্থডে। কোনোভাবেই আজকে চাচ্ছিলাম না, ঘটা করে সবার সাথে দিনটি সেলিব্রেট করি। প্রমোশনাল কিছু শুট ছিলো চ্যানেলে, তাছাড়া আমার শরীরটাও ভালো নেই। ঠাণ্ডা, জ্বর, সর্দি, কাশির মধ্যেই প্রমোশনাল কাজ করে যাচ্ছিলাম। কিন্তু বন্ধুবান্ধবরা মিলে বাসার মধ্যে ছোটখাটো আয়োজনে সেলিব্রেশন হচ্ছে। আমার কাছের বন্ধুবান্ধব, ফ্যামিলির কাছের মানুষজন মিলে সারপ্রাইজ দিয়েছে!

পরী এসময় বলেন, এবার নিজেই একটা কেক বানিয়েছিলাম। আমার চিন্তা ছিলো, যেহেতু এবার নানুভাই আমার সাথে নেই। আমি যতোবার বার্থডে সেলিব্রেশন করেছি, ততোবারই আমার নানুর সাথে হাতে হাত রেখে কেক কেটেছি। সেই নানুভাই যেহেতু বেঁচে নেই, তাই আমি কোনোভাবেই মনস্থির করতে পারছিলাম না যে এবার কেক কেটে বার্থডে সেলিব্রেশন করবো!

Reneta

পরী বলেন, সব সময়তো আমার বার্থডে সেলিব্রেশনটা হয় আমার কলিগদের নিয়ে। সবাই জানেন, আমি ঘটা করে ইন্ডাস্ট্রির মানুষদের নিয়ে একসাথে জন্মদিনটা আমি নিজের মতো সেলিব্রেশন করি। কিন্তু এবার চেয়েছিলাম একটু অন্যভাবে দিনটি কাটাতে। ঢাকা শহর ছেড়ে একটু অন্য কোথাও চলে যেতে চেয়েছিলাম। তবে এটা ভেবে রেখেছিলাম, এবার যদি কেক কাটি তবে আমি আমার ভার্চুয়াল বন্ধুদের সাথে নিয়ে কাটবো। এই ১৬ মিলিয়ন ফেসবুক বন্ধুদের সাথে নিয়ে কেক কাটবো।

পরীকে ফেসবুকে অনুসরণ করেন ১৬ মিলিয়ন মানুষ। তাদের উদ্দেশে পরী বলেন, আমার যদি সাধ্য থাকতো তবে সবার সাথে কেক শেয়ার করতাম। আপনারা আমার ভালোবাসার মানুষ। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন এতোদিন, সারাজীবন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আমি নিশ্চয় আপানাদের দারুণ দারুণ সব কাজ উপহার দেয়ার চেষ্টা করে যাবো।

এসময় পরী তার আসন্ন ওয়েব ফিল্ম নিয়েও কথা বলেন। তিনি বলেন, ৮ নভেম্বর হইচইতে আসছে আমার নতুন কাজ ‘রঙিলা কিতাব’। আশা করি সবাই এটা দেখবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়জন্মদিনপরীপরীমনিপরীর জন্মদিনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নিভে গেলেন প্রদীপ, নাট্যাঙ্গন কি তাকে মনে রাখবে?

জুন ১০, ২০২৬
২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বলের দাবিদার কারা?

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ মঞ্চ মাতাবেন বিশ্বসেরা তারকারা, কারা থাকছেন?

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহ্যের ১০ জুন: লুইস দে কামোয়েন্স ও পর্তুগিজ আত্মপরিচয়ের দিন

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT