চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন এ আর রহমান এখনও অপ্রতিদ্বন্দ্বী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

সুরের এক বিস্ময়কর জাদুকরের নাম এ আর রহমান। যিনি নিজের সুরের যাদু দিয়ে জয় করেছেন সারা বিশ্ব। ৬ জানুয়ারি ভারতীয় এই সংগীতশিল্পীর ৫৯তম জন্মদিন।

১৯৬৬ সালের ৬ জানুয়ারি মাদ্রাজের (বর্তমান চেন্নাই) এক শৈব হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার পারিবারিক নাম ছিল এ এস দিলীপ কুমার। ধর্মান্তরের পর নাম রাখা হয় আল্লাহ রাখা রহমান, যা সংক্ষেপে এ আর রহমান।

সাংসারিক জীবনে তার সহধর্মিনীর নাম সায়রা বানু। রহমান ও বানু দম্পতির ঘরে রয়েছে তিন সন্তান। যারা হলেন খাদিজা, রহিমা ও আমান।

Banglabid

১৯৯২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এ আর রহমান তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম, মারাঠি, কন্নড়, ম্যান্ডারিন ও ইংরেজি ভাষায় দর্শকদের উপহার দিয়েছেন দুই শতাধিকেরও (ডাবিং ও সিঙ্গেলসহ) বেশি অ্যালবাম।

এছাড়াও এ আর রহমানের সংগীত কৌশল বলিউডকে দিয়েছে নতুন ধরনের স্বাদ ও অভিজ্ঞতা। তারই স্বীকৃতিতে মণি রত্নমের ‘রোজা’ সিনেমার দুটি গান জিতে নিয়েছিলো দুটি গ্র্যামি অ্যাওয়ার্ড! জিতেছেন একটি বাফটা, গোল্ডেন গ্লোব, চারটি ন্যাশনাল অ্যাওয়ার্ড ও ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার। তবে তার জীবনের অন্যতম সেরা অর্জন হলো অস্কার।

২০০৯ সালের ৮১ তম অস্কার আসরে ড্যানি বয়েলের আলোচিত সিনেমা ‘স্লামডগ মিলিনিয়র’-এর মিউজিক কম্পোজার হিসেবে সেরা অরিজিনাল মিউজিক স্কোর ও সেরা অরিজিনাল সং ‘জয় হো’র জন্য ডাবল অস্কার জেতেন এ আর রহমান।

Reneta

জানা গেছে, ২১০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী তিনি। ছবি পিছু সুরকার হিসেবে তিনি নেন ১০ কোটি রুপি! গায়ক হিসেবে তার পারিশ্রমিক প্রায় ৩ কোটি, যা এখনও পর্যন্ত ভারতে সর্বোচ্চ।

চেন্নাইয়ে রয়েছে শিল্পীর বিলাসবহুল বাড়ি। সেই বাড়িতে রয়েছে একাধিক শয়নকক্ষ, খাওয়ার ও বসার ঘর। বাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থান হল বিনোদনকক্ষ।

এই ঘরে গান-বাজনার আয়োজন হয়। লস অ্যাঞ্জেলসেও রয়েছে রহমানের একটি বিলাসবহুল বাড়ি। সেখানে একটি বিরাট স্টুডিও তৈরি করেছেন রহমান। এখানে বিভিন্ন গানের রেকর্ডিংও করা হয়। এছাড়াও মুম্বাই ও লন্ডনে রহমানের নিজস্ব স্টুডিও রয়েছে।

রহমানের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবও এই স্টুডিওতে গানের রেকর্ডিং করেন। দীর্ঘ সংগীতজীবনের পর অভিনয়ে পা রাখছেন রহমান। ‘মুনওয়াক’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করবেন। তার সঙ্গে থাকবেন দীর্ঘদিনের বন্ধু প্রভু দেবা। তবে ছবিতে কোন কাল্পনিক চরিত্র নয়, বরং রহমান হয়েই থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৯তম জন্মদিনএ আর রহমানবলিউডলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT