চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসামা বিন লাদেনের ছেলের ফ্রান্সে ফেরায় নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন শিল্পী তার শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়েচে ভেলে

আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেনের ফ্রান্সে ফেরার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সামাজিক মাধ্যমে তার মন্তব্য সন্ত্রাসবাদকে সমর্থন করে বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ফ্রান্সের নরম্যান্ডির এক গ্রামে বেশ কয়েক বছর বাস করেছেন লাদেনের ছেলে ওমর বিন লাদিন। সেখানে তিনি প্রকৃতির ছবি আঁকতেন বলে জানা গেছে।

জাতীয় নিরাপত্তার কথা ভেবে ওমর বিন লাদিনকে ফ্রান্স থেকে ডিপোর্ট করেছিল। এরপর বিচার বিভাগ তাকে বের করে দেয়ার এই সিদ্ধান্তকে আইনি বৈধতা দেয়। তারপর ওমর বিন লাদিনের ফ্রান্সে ফেরার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত নথিতে সই করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেটাইও।

সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ব্রুনো রেটাইও লিখেন, অর্ন অঞ্চলে একজন ব্রিটিশ নাগরিকের স্বামী হিসেবে কয়েক বছর বসবাস করা বিন লাদিন সন্ত্রাসবাদকে সমর্থন করে ২০২৩ সালে তার সামাজিক মাধ্যমে মন্তব্য করেছিলেন। তবে বিন লাদিনকে কবে এবং কোথায় ডিপোর্ট করা হয়েছে তা জানাননি তিনি।

ওমর বিন লাদেনকে পেইন্টিং বিক্রিতে সহায়তা করা প্যাসকেল মার্টিন বলেন, ইসলামিস্ট মতাদর্শের বিরোধী ছিলেন বিন লাদিন৷ তিনি পেইন্টিং বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং কর দিতেন বলেও জানান মার্টিন।

Reneta

তিনি বলেন, বিন লাদিন এখন কাতারে আছেন। আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম এবং আমি আপনাকে বলতে পারি, যা বলা হচ্ছে সেগুলো আমার চেনা ওমরের সঙ্গে মেলে না।

ফ্রান্সের স্থানীয় সাপ্তাহিক পত্রিকা লে পিবিক্যাটা লিবা জানিয়েছে, তার বাবার জন্মদিনে পোস্ট দিয়ে ফ্রেঞ্চ কর্তৃপক্ষের নজরে পড়ে ছিলেন ওমর বিন লাদেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর বিন লাদেনওসামা বিন লাদেনছেলেনিষেধাজ্ঞাফ্রান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT