চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কটাক্ষের মুখে বিজয়-ম্রুণালের ছবি, আইনি ব্যবস্থা নিলেন অভিনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি অভিনেতা কটাক্ষের মুখে, আইনি ব্যবস্থা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যই মুক্তি পেয়েছে বিজয় দেবেরাকোন্ডা ও ম্রুণাল ঠাকুর অভিনীত তেলেগু সিনেমা ‘দ্য ফ্যামিলি স্টার’। যেটি মুক্তির মাত্র ৪ দিনেই বিশ্বব্যাপী প্রায় ২৪ কোটি রুপি আয় করেছে। কিন্তু তার মাঝেই বিজয়-ম্রুণালের এই ছবি নিয়ে সমাজমাধ্যম জুড়ে শুরু হয়েছে কটাক্ষ। যার প্রেক্ষিতেই হায়দরাবাদের মাধাপুরে সাইবার অপরাধের অভিযোগ দায়ের করা হল বিজয় দেবেরাকোন্ডার তরফে।

দক্ষিণী তারকার ম্যানেজার এবং তাঁর অনুরাগীদের একটি ক্লাবের সভাপতির তরফে অভিযোগ দায়ের করা হয়। তারা জানান, সম্প্রতি বিজয় ও ম্রুণাল অভিনীত ছবি ‘দ্য ফ্যামিলি স্টার’ ছবি নিয়ে বিভ্রান্তিমূলক কথা ছড়ানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকেরা ব্যবস্থা নেওয়া শুরু করেছেন এবং নকল আইডি ব্যবহারকারীদের তল্লাশি চালাচ্ছেন।

পরিবারের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে পরশুরাম পেটলা পরিচালিত ‘দ্য ফ্যামিলি স্টার’ ছবিটি। ছবি নির্মাতাদের মতে, নির্দিষ্ট কিছু গোষ্ঠী ব্যবসায়িক ক্ষতি করার উদ্দেশ্যে এই ধরনের সমালোচনা করছে। সংগঠিত আক্রমণ ও পরিকল্পিত নেতিবাচক প্রচার বক্স অফিসে ‘দ্য ফ্যামিলি স্টার’ ছবির পারফরম্যান্সকে প্রভাবিত করেছে।

Banglabid

ছবির প্রযোজনা পর্ষদের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “কিছু মানুষ ও সমাজমাধ্যমে নির্দিষ্ট কিছু দল ছবির সাফল্যকে রুখতে চাইছে। বিজয় যাতে খ্যাতির শিখরে পৌঁছতে না পারেন, সেই চেষ্টা চলছে প্রতিনিয়ত। এমনকি ছবি মুক্তি পাওয়ার আগেই নেতিবাচক কথা লেখা শুরু হয়ে গিয়েছিল সমাজমাধ্যমে।”

“ছবির সঙ্গে সংযোগ করতে পারছি না”, “ছবি দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে” এই ধরনের মন্তব্য করেছেন দর্শক ও সমালোচকের একাংশ। এই প্রসঙ্গে প্রযোজক দিল রাজু বলেন, “ছবি ভাল নাও লাগতে পারে। সেটা নিজস্ব মতামত। কিন্তু অন্যের উপরে নিজের মতামত চাপিয়ে দেওয়া উচিত নয়।”

রাজু আরও বললেন, “পারিবারিক স্তরে দর্শকরা ছবি দেখে প্রশংসা করেছেন। পুরোদমে ছবি উপভোগ করেছেন তারা। ভাল ছবিই বানিয়েছি আমরা। যাদের সঙ্গে দেখা হয়েছে, তারা প্রত্যেকেই বিভ্রান্ত, কেন ‘ফ্যামিলি স্টার’ খারাপ রিভিউ পাচ্ছে!”- নিউজ এইটটিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘দ্য ফ্যামিলি স্টার’বিজয় দেবেরাকোন্ডাম্রুণাল ঠাকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT