চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যুর ২১ বছর পর ‘হত্যা’র অভিযোগ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৫
বিনোদন
A A
দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যুর ২১ বছর পর ‘হত্যা’ অভিযোগের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৩১ বছর বয়সে ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের নায়িকার ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য। তবে তার অভিনয় যাত্রাটি তেমন দীর্ঘ হয়নি। ২১ বছর আগে ২০০৪ সালে বিমান দুর্ঘটনায় মারা যান এই অভিনেত্রী।

এবার সেই অভিনেত্রীর মৃত্যুর এত বছর পর তাকে হত্যার অভিযোগ উঠলো তেলুগু সিনেমার অভিনেতা মোহন বাবুর বিরুদ্ধে।

জানা গেছে, চিত্তিমালু নামে একজন সমাজকর্মী মোহন বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যু দুর্ঘটনাজনিত নয়। বরং মোহন বাবুর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

গত কয়েক দিন ধরেই গুঞ্জন উঠেছে অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যু কোন দুর্ঘটনা নয়, বরং তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খুনের নেপথ্য কারণ হিসেবে তুলে ধরা হয়েছে মোহনবাবুর সঙ্গে সৌন্দর্যের সম্পত্তি সংক্রান্ত বিবাদকে।

সেই অভিযোগের ভিত্তিতেই এবার নীরবতা ভাঙলেন সৌন্দর্যের স্বামী এল. রঘু জিএস। এক বিবৃতিতে তিনি বলেন, “আমি এল. রঘু জিএস, অভিনেত্রী সৌন্দর্যের স্বামী। হায়দরাবাদের একটি জমি নিয়ে সম্মানিত মোহন বাবু স্যার ও সৌন্দর্যের বিরোধের মিথ্যা খবর গত কয়েক দিন ধরে উড়ছে। সম্পত্তি নিয়ে যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন। আমি নিশ্চিত করতে চাই, আমার প্রয়াত স্ত্রী সৌন্দর্যের কোনো সম্পত্তি অবৈধভাবে দখল করেননি মোহন বাবু স্যার। আমার জানা মতে, তার সঙ্গে আমাদের কখনো কোনো জমি নিয়ে লেনদেন হয়নি।”

মোহন বাবুর সঙ্গে সম্পর্কের সমীকরণ ব্যাখ্যা করে রঘু বলেন, “গত ২৫ বছরের বেশি সময় ধরে মোহন বাবু স্যারকে চিনি। আমাদের সম্পর্ক ভালো। আমার পরিবার, আমার স্ত্রী, আমার শাশুড়ি, শ্যালক সবসময়ই পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখেছে। আমি মোহন বাবু স্যারকে শ্রদ্ধা করি। সত্য তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। দয়া মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন।”

Reneta

অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার বাসিন্দা সমাজকর্মী চিত্তিমালু পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, অভিনেত্রী সৌন্দর্য হায়দরাবাদের জলপল্লী এলাকায় ৬ একর জমি কিনেছিলেন। এই জমি নিয়ে মোহন বাবুর সঙ্গে বিরোধ তৈরি হয় অভিনেত্রী সৌন্দর্যের। মোহন বাবু জমি বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু সৌন্দর্য ও তার ভাই অমরনাথ বিরোধিতা করেন। সৌন্দর্যের মৃত্যুর পর সেই জমি অবৈধভাবে দখল করেন মোহন বাবু।

২০০৪ সালের ১৭ এপ্রিল, করিমনগরে বিজেপি এবং তেলুগু দেশম পার্টির একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন অভিনেত্রী সৌন্দর্য। বিমান দুর্ঘটনায় সৌন্দর্য ও তার ভাইও মারা যান। শুধু তাই নয়, দুর্ঘটনার পর সৌন্দর্যের মৃতদেহও খুঁজেই পাওয়া যায়নি। গুঞ্জন রয়েছে, মৃত্যুর সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন এই অভিনেত্রী। সৌন্দর্যের মৃত্যুর ঘটনায় এর আগে কোনো মামলা হয়নি বলেও জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সূর্যবংশম’অমিতাভ বচ্চনমোহন বাবুসৌন্দর্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT