চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দম’ জিতে গেছে, দর্শকরা ‘দম’–কে জিতিয়ে দিয়েছেন: রনি

৭ দিয়ে শুরু, দর্শক চাহিদায় দ্বিতীয় সপ্তাহেই আমেরিকার ৫০ হলে ‘দম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

আমেরিকায় ‘দম’-এর দুর্দান্ত সাফল্য! দেশটিতে দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়েছে সিনেমাটি। চাহিদার কারণে ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘দম’।

যুক্তরাষ্ট্রে ‘দম’ মুক্তি পেয়েছিলো মাত্র ৭টি স্ক্রিনে! দর্শক চাহিদায় দ্বিতীয় সপ্তাহে ৭টি থেকে উন্নীত হয়ে ৫০টি হলে চলবে সিনেমাটি। রেদওয়ান রনি পরিচালিত আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী অভিনীত সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ১০ এপ্রিল।

সপ্তাহ ঘুরতেই দর্শকদের ব্যাপক আগ্রহে দ্বিতীয় সপ্তাহ (১৭ এপ্রিল) থেকে ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘দম’। এখানেই শেষ নয়, ১৭ এপ্রিল থেকে সিনেমাটি চলবে কানাডার ৮টি প্রেক্ষাগৃহে!

আমেরিকায় ‘দম’ এর প্রদর্শনীতে রেদওয়ান রনি

উত্তর আমেরিকায় (আমেরিকা–কানাডা) সিনেমাটি পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। এর কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ হামিদ জানান, সিনেমাটি দেখতে দর্শকদের অপেক্ষা ও আকাঙ্ক্ষা উল্লেখ করার মতো। তিনি বলেন, “সিনেমা হলের সংখ্যা অবিশ্বাস্য রকমের বৃদ্ধি হওয়ার একমাত্র কারণ দর্শক চাহিদা। এ ছাড়া আর কোনোভাবে এটা সম্ভব নয়।”

‘দম’ উত্তর আমেরিকায় মুক্তি উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি এখন অবস্থান করছেন আমেরিকাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে ‘দম’ সিনেমাটি দেখতে এসেছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা আনিসুর রহমান মিলন, সাংবাদিক রোজিনা ইসলামসহ প্রবাসী বাংলাদেশীরা। সিনেমার একটি প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন রেদওয়ান রনি।

‘দম’-এর একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী

প্রেক্ষাগৃহে আসা দর্শকরা আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরীর অভিনয়ের ভূয়সী প্রসংশা করছেন। তারা আরও জানাচ্ছেন, সিনেমার ভিজুয়াল, গল্প ও অভিনয় আউটস্ট্যান্ডিং! পরিবার, বন্ধু–স্বজন মিলে দলে–বলে ‘দম’ দেখতে প্রেক্ষাগৃহে আসছেন দর্শকরা– এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিবেশক রাজ হামিদ।

Reneta

দর্শকরা এও জানিয়েছেন যে, ‘দম’–এর মতো সিনেমা শুধু দেখার জন্য দেখা না, এটি এক ধরনের অভিজ্ঞতা, যা বাংলা সিনেমার জন্য একটি নতুন মাইলফলক বা উদাহরণ।

দর্শকদের সরাসরি এমন প্রতিক্রিয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নির্মাতা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘দম’ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি সিনেমা। কেন এবার সত্য ঘটনাকে আশ্রয় করলাম? কারণ আমার মনে হয়েছে এই ঘটনার মাধ্যমে বাংলাদেশির বিজয়ের গল্প বলা সম্ভব। আমিও অনেকদিন পর নির্মাণে ফিরলাম। এই ফেরাটা বাংলাদেশের বা বাংলাদেশীদের বিজয়ের গল্প বলার মাধ্যমে হওয়াটাই তৃপ্তির বলে মনে হয়েছে আমার। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছি। বিদেশের মাটিতে প্রবাসী ভাই–বোনদের কাছে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি অভিভূত।

‘দম’-এর একটি দৃশ্যে পূজা চেরী

যুক্তরাষ্ট্রে দর্শকদের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়ে রেদওয়ান রনি আরও বলেন, “যেখানেই গিয়েছি, সেখানেই আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন সবাই, তা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। দম সিনেমা তথা বাংলাদেশের সিনেমা নিয়ে দর্শকদের যে এত উচ্ছ্বাস সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রবাসে থেকে বাংলাদেশের সিনেমা দেখার জন্য যে আকাঙক্ষা সবার মাঝে সেটা নির্মাতা হিসেবে খুবই অনুপ্রেরণাদায়ক। তাদের ভালোবাসা পেয়ে আমারও মনে হচ্ছে ‘দম’ জিতে গিয়েছে। দর্শকরা ‘দম’–কে জিতিয়ে দিয়েছেন।”

‘দম’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই ও চরকি। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “এবার ঈদুল ফিতরে ‘দম’ ছিল বিগেস্ট ওপেনার। প্রথম দিন থেকেই ‘দম’ দাপট দেখাচ্ছে এবং দর্শকের ভালোবাসা পাচ্ছে। আমরা যখন বিদেশে রিলিজ করলাম উত্তর আমেরিকায়, ইউএসএ-তে সাতটা থিয়েটার থেকে এক সপ্তাহের মধ্যেই ৫০টি থিয়েটারে উন্নীত হলো। এটা দর্শক চাহিদার কারণেই। আমরা মনে করি ইউএসএ–এর মতোই বিভিন্ন দেশের প্রবাসীরা অপেক্ষা করছে ‘দম’ এর জন্য। আমরা একে একে বিভিন্ন দেশে ‘দম’ রিলিজ করবো এবং দর্শকরা কেউই বঞ্চিত হবে না ‘দম’ দেখা থেকে।”

‘দম’-এর প্রধান চরিত্রে আফরান নিশো

রাজ হামিদ নিশ্চিত করেছেন, ৫০টি প্রেক্ষাগৃহ সিনেমা মুক্তির ঘটনা বাংলাদেশের সিনেমার জন্য বড় ব্যাপার এবং খুব আশাব্যঞ্জক। ‘দম’ সিনেমাটির ট্যাগলাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদের, রবিউল আলম রবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোচঞ্চলদমনিশোপূজাযুক্তরাষ্ট্ররেদওয়ান রনিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ভেনিসের পর এবার টরন্টোতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আগস্ট ৫, ২০২৬

এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT