বিনোদন

‘বিগ বস’-এর গ্র্যান্ড ফিনালে আজ, কে হবে বিজয়ী?

বিগ বস'-এর গ্র্যান্ড ফিনালে প্রতিযোগীদের ছবি, বাংলাদেশি দর্শকদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগ বস’-এর গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণকারী প্রতিযোগীদের ছবি, যেখানে তারা হাসিমুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৬-এর গ্র্যান্ড ফিনালে আজ। ১২০ দিন বিগ বসের ঘরে কাটানোর পর আজ বিজয়ীকে বেছে নেওয়ার পালা।

বিগ বসের প্রতিটি সিজন ঘিরেই ছোট পর্দার দর্শকের মধ্যে থাকে টানটান উত্তেজনা। সিজন ১৬-তেও, এর ব্যতিক্রম ঘটেনি। এতদিন ধরে প্রতিযোগীদের নানা বিষয়ে মনোমালিন্য হয়েছে। তাদের ঝগড়া, অশান্তি দেখতে দর্শক বসেছে টিভি পর্দার সামনে। বেড়েছে টিআরপি।

প্রতিযোগিতার শেষে এখন মোট পাঁচজন প্রতিযোগী রয়েছেন, যারা দর্শকের বিচারে এগিয়ে রয়েছেন। প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, শালিন ভানোট, শিব ঠাকরে, এমসি স্টান এবং অর্চনা গৌতম। নিয়ম অনুসারে একজনই হবেন বিজয়ী।

এবারের প্রতিযোগীদের মধ্যে প্রথম থেকেই নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। তার পারফরমেন্সে, ব্যবহারে মুগ্ধ দর্শকের। ভারতের এক গণমাধ্যম নেটিজেনদের নিয়ে একটি ‘ওপিনিয়ন পোল’-এর আয়োজন করেছিল। সেখানেও নেটিজেনদের ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা। তাই ধারণা করা হচ্ছে প্রিয়াঙ্কাই হতে পারেন বিজয়ী।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। ইতিমধ্যেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। শাহরুখ খানের পরবর্তী ছবি ‘ডাংকি’তেও দেখা যাবে এই অভিনেত্রীকে।

বিগ বস বিজয়ীর নাম ঘোষণা করবেন সালমান খান। বিজয়ী পাবেন একটি ট্রফি। যিনি জিতবেন তিনি পাবেন ২১ লাখ ১৮ হাজার রূপি।

বিষয়:প্রিয়াঙ্কা চাহার চৌধুরী বিগ বস শালিন ভানোট শিব ঠাকরে সিজন ১৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…