ক্রিকেট

রিশাদের দুই উইকেট, জিতেছে হোবার্ট

ক্রিকেট খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছেন, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রিশাদ হোসেন

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিগ ব্যাশে লিগে টানা তিন ম্যাচ জিতে ভালো অবস্থানে আছে রিশাদ হোসেনের দল হোবার্ট হ্যারিকেনস। বোলিংয়ে আলো ছড়াচ্ছেন বাংলাদেশি এ লেগ স্পিনার, মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে তুলে নিয়েছেন ২টি উইকেট। তাতে ৪ উইকেটে জিতেছে হোবার্ট।

হোবার্টের বেলেরিভ ওভাল স্টেডিয়ামে টসে জিতে মেলবোর্নকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নাথান ইলিস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ সংগ্রহ করে মেলবোর্ন। লক্ষ্য তাড়ায় নেমে ১ ওভার হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রিশাদের দল।

আগে ব্যাটিংয়ে নেমে নাথানের বলে রিশাদের হাতে ক্যাচ তুলে দেন ওপেনার জশ ব্রাউন, করেন ১৩ বলে ২৬ রান। মোহাম্মদ রেজওয়ানকে ফেরান রিশাদ, তিনি করেন ১২ বলে ১৬। পরবর্তীতে রিশাদের বলে কাটা পড়েন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ৮ বলে ১৪ করে ফিরেন তিনি।

হোবার্টের হয়ে রিশাদের পাশাপাশি ৩ উইকেট নেন নাথান। একটি করে উইকেট নেন ক্রিস জর্ডান, রেইলি মেরেডিথ এবং মিচেল ওয়েন।

ব্যাটিংয়ে নেমে ওয়েন করেন ১০, টিম ওয়ার্ড করেন ৩০, বিউ ওয়েবস্টার করেন ২৭, রেহান আহমেদ করেন ২৩ এবং ম্যাথু ওয়েড করেন অপরাজিত ৪৩ রান।

মেলবোর্নের হয়ে অ্যাডাম জাম্পা নেন ৩ উইকেট এবং গুরিন্দার সান্ধু, অ্যান্ড্রু টাই এবং হাসান খান নেন একটি করে উইকেট।

বিষয়:বিবিএল মেলবোর্ন রেনেগেডস রিশাদ হোসেন হোবার্ট হোবার্ট হ্যারিকেনস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…