গত আসরের ড্রাফটে ছিলেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। নিলামে ডাক পাননি কেউ। এবার অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি লিগ বিগ ব্যাশের আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার।
ড্রাফট তালিকায় আছেন পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান। আছেন স্পিনার রিশাদ হোসেন ও তাইজুল ইসলাম। ব্যাটসম্যানদের মধ্যে আছেন জাকের আলি অনিক, রনি তালুকদার, তানজিদ হাসান ও শামীম হোসেন। এ ছাড়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ড্রাফটে নাম লিখিয়েছেন। একমাত্র নারী ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন পেসার জাহানারা আলম।
গত মৌসুমে ড্রাফটে নাম উঠেছিল তাইজুল, জাহানারা ও রিপন মণ্ডলের। তারা কেউই দলভূক্ত হতে পারেননি। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা আছে শুধু সাকিব আল হাসানের।
আগামী ১ সেপ্টেম্বর হবে পুরুষ ও নারী দলের প্লেয়ার্স ড্রাফট।








