চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থের সঙ্গে সংঘর্ষ, অজি ব্যাটার ভাঙলেন নাক-কাঁধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি আসর বিগ ব্যাশে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। ক্যাচ নিতে গিয়ে দুই সতীর্থের মধ্যে হয়েছে সংঘর্ষ। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, বেশ কিছুক্ষণ মাঠের মধ্যে নিস্তেজ হয়ে পড়েছিলেন তারা। এরমধ্যে একজনের নাক ভেঙেছে, কাঁধেও পেয়েছেন মারাত্মক আঘাত।

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে শুক্রবার মুখোমুখি হয় পার্থ স্কোচার্স ও সিডনি থান্ডার। অপ্টাস স্টেডিয়ামে টসে হেরে ব্যাটে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭৭ রান করে পার্থ। ১৭৮ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সিডনি।

দুর্ঘটনাটি ১৬তম ওভারে। সেসময় বল করছিলেন লোকি ফার্গুসন। ওভারের দ্বিতীয় বল মিডউইকেটে উড়িয়ে মারেন পার্থ ব্যাটার কুপার কোনোলি। ক্যাচ নিতে দৌডে আসতে থাকেন সিডনির ড্যানিয়েল স্যামসের। অন্যদিকে আউটফিল্ড থেকে প্রবল গতিতে দৌড়ে আসতে থাকেন ক্যামেরন ব্যানক্রফট।

বলের কাছে প্রথমে পৌঁছে যান ড্যানিয়েল। ক্যাচ নেন তিনি। সেসময় ব্যানক্রফটের সঙ্গে জোরাল সংঘর্ষ হয় তার। মাটিতে লুটিয়ে পড়েন দুজনেই। মাটিয়ে পড়ে থাকেন বেশ কিছুক্ষণ। ঘটনায় প্রায় ২০ মিনিট বন্ধ রাখা হয় ম্যাচ।

Sydney Thunder stars Daniel Sams and Cameron Bancroft are now recovering, following a sickening collision in the Big Bash League. https://t.co/TWh1KQh9q4 #7NEWS pic.twitter.com/23gtc8piiE

— 7NEWS Sydney (@7NewsSydney) January 4, 2025

খবরে আসে, ওপেনার ব্যানক্রফটের নাক ভেঙে গেছে, সঙ্গে কাঁধেও ফাটল ধরেছে। তাতে বিগ ব্যাশ থেকে ছিটকে গেছেন ব্যানক্রফট। ড্যানিয়েল কনকাশন সাবধানতার জন্য ছিটকে গেছেন কমপক্ষে ১২ দিনের জন্য। তার মাঠে নামা নির্ভর করছে চিকিৎসক দলের পরামর্শের উপর। ধারণা করা হচ্ছে, ড্যানিয়েলও এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াটি-টুয়েন্টিড্যানিয়েলবিগ ব্যাশব্যানক্রফটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT