চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াগনার প্রধানের মৃত্যুতে বিস্মিত নন বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পর উড়োজাহাজ দুর্ঘটনায় দেশটির ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের আকস্মিক মৃত্যুতে রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকেই। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রাশিয়ায় একটি বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার খবরে মোটেও বিস্মিত নন তিনি। 

এনডিটিভি জানিয়েছে, গতকাল ২৩ আগস্ট স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের লেক তাহোয়ের কাছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি জানি না ঠিক কী ঘটেছে। কিন্তু আমি বিস্মিত নই। রাশিয়ায় এমন কোন ঘটনা  ঘটে না যার পিছনে পুতিনের হাত নেই। তবে এর উত্তর দেওয়ার মতো যথেষ্ট কিছু আমি জানি না।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল রাশিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের যাত্রীদের তালিকায় প্রিগোজিনের নাম ছিল। দেশটির সামরিক নেতৃত্বকে অপসারণ করতে বাধ্য করার লক্ষ্যে মস্কোতে বিদ্রোহ ঘোষণা করার দুই মাস পরে এই দুর্ঘটনাটি ঘটে।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের হেলসিঙ্কি নামক স্থানে একটি বক্তব্যে জো বাইডেন মজা করে সতর্ক করে বলেন, প্রিগোজিনের ওয়াগনার বাহিনী (রাশিয়ার পক্ষ হয়ে) যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা বিদ্রোহ ঘোষণার পর তাদের (রাশিয়ার বিরুদ্ধে) কিছু পদক্ষেপ নেওয়া উচিত। ওয়াগনার প্রধান প্রিগোজিনকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি যদি সে হতাম তাহলে আমি কী খেয়েছি তা নিয়ে সতর্ক থাকতাম। আমার মেনুতে আমি নজর রাখতাম।

সম্প্রতি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী একটি প্রাইভেট উড়োজাহাজ রাশিয়ার তিভর অঞ্চলে বিধ্বস্ত হয়। ইয়েভগেনি প্রিগোজিনসহ সেখানে থাকা ১০ জন আরোহীই মারা গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধইয়েভজেনি প্রিগোজিনজো বাইডেনভ্লাদিমির পুতিনমার্কিন প্রেসিডেন্টযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT