চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেন ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বাইডেনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করেছেন এবং তার ‘উন্মুক্ত সীমান্ত নীতি’কে সাম্প্রতিক সহিংস হামলাগুলোর জন্য দায়ী করেছেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন।

 

নতুন বছরের প্রথম দিনগুলোতে একের পর এক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিউ অরলিন্সে এক হামলায় ১৪ জন নিহত এবং বহু আহত হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারী শামসুদ দীন জব্বার (৪২) পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ঘটনার পরপরই লাস ভেগাসে ট্রাম্প টাওয়ারের কাছে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত হয়। কর্তৃপক্ষ এ দুটি ঘটনার মধ্যে সংযোগ খতিয়ে দেখছে। এছাড়া, নিউইয়র্কের একটি নাইটক্লাবে গুলির ঘটনায় ১১ জন আহত হয়েছে।

এ প্রসঙ্গে ট্রাম্প তার পোস্টে লেখেন, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতি’র ফলে উগ্র ইসলামিক সন্ত্রাসবাদ এবং সহিংস অপরাধ যুক্তরাষ্ট্রে এতটাই বেড়ে গেছে যে তা কল্পনাও করা কঠিন। তিনি আরও বলেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট। তিনি এবং তার সহযোগীরা দেশের যে ক্ষতি করেছেন, তা সহজে ভোলার মতো নয়।

Reneta

এছাড়া বৃহস্পতিবার ২ জানুয়ারিতে করা অন্য এক পোস্টে ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের দুর্বল নীতির কারণে যুক্তরাষ্ট্র “একটি দুর্যোগে” পরিণত হয়েছে এবং বিশ্বব্যাপী “হাস্যকর বস্তু” হয়ে উঠেছে। তিনি বলেন, আমাদের দেশ দুর্যোগের মুখে। এটি তখনই ঘটে যখন উন্মুক্ত সীমান্ত এবং দুর্বল নেতৃত্ব থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT