আন্তর্জাতিক

নির্বাচনের আগে নিজেকে সুস্থ প্রমাণে লড়ছেন বাইডেন

বাইডেনের ছবি, তিনি একটি স্যুট পরিহিত, পোর্ট্রেট. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেনের ছবি, তিনি একটি স্যুট পরিহিত, পোর্ট্রেট, যা নির্বাচনের আগে নিজেকে সুস্থ প্রমাণে লড়ছেন বলে মনে হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে হোয়াইট হাউসে নিজের মানসিক সুস্থতা নিয়ে ওঠা প্রশ্নগুলোর বিরুদ্ধে লড়াই করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নিজের বিরুদ্ধে সকল প্রশ্নের জবাবে বলেছেন, সকল সমালোচনা শেষ করার সময় এসেছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যেসব সমালোচনা চলছে সেগুলো সময় এসেছে শেষ করার। আমি নির্বাচন থেকে কোথাও যাচ্ছি না। আমার অসুস্থতা নিয়ে বা নির্বাচনী ফিটনেস বিষয়ে যেসব সমালোচনা চলছে যেসব শুধুই সমালোচনা, এর কোনো সত্যতা নেই।

গত ২৭ জুন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অংশ নেয়া এক বিতর্ক অনুষ্ঠানে জো বাইডেনকে করা প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে না দিতে পারায় নির্বাচনে তার ফিটনেস নিয়ে সমালোচনা শুরু হয়।

সোমবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ের বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্পূর্ণ সুস্থ আছেন। তার কোনো রোগের চিকিৎসা চলছে না।

তবে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বছর থেকে বেশ কয়েকবার ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারের পারকিনসন রোগ বিশেষজ্ঞ হোয়াইট হাউস পরিদর্শন করেছেন। যার পরই মূলত সমালোচনা শুরু হয় যে, মার্কিন প্রেসিডেন্ট অসুস্থ।

কিন্তু হোয়াইট হাউসের রেকর্ড অনুযায়ী জানা যায়, বারাক ওবামার সময়কালে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত একই ডাক্তার বেশ কয়েকবার প্রেসিডেন্টের সাথে দেখা করেছিলেন।

তবে সেই ডাক্তার বিষয়ে জানতে চাইলে তার জবাবে কিছু বলেননি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ের।

বিষয়:নির্বাচনমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…