আন্তর্জাতিক

হাসপাতালে হামলার জেরে বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল

জো বাইডেনের ছবি, তিনি একটি বৈঠকের জন্য প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেনের ছবি, তিনি একটি বৈঠকের জন্য প্রস্তুত হচ্ছেন, যা বাতিল করা হয়েছে হাসপাতালে হামলার কারণে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েল গাজার একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জর্ডানের আম্মানে অন্যান্য নেতাদের মধ্যে একটি শীর্ষ বৈঠক বাতিল করা হয়েছে। 

এনডিটিভি জানিয়েছে, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ঘোষণা করেছেন, বুধবার জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বাইডেনের শীর্ষ সম্মেলন বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘যখন যুদ্ধ ও গণহত্যা বন্ধের সিদ্ধান্ত হবে, শীর্ষ সম্মেলন তখনই অনুষ্ঠিত হবে।’

ইসরায়েলের সেনাবাহিনী গাজার একটি হাসপাতালে বোমা হামলা চালিয়ে ৫ শতাধিকেরও বেশি লোককে হত্যা করায় পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। এমতাবস্থায় জর্ডান পূর্ব ঘোষিত এই সম্মেলন বাতিল করে।

ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে এ সম্মেলন নতুন জীবনের সঞ্চার করবে বলে আশা করা হয়েছিল।

বিষয়:ইসরায়েল গাজা জো বাইডেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…