প্রবাস সংবাদ

কুয়েতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুয়েতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুয়েতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার নেতৃবৃন্দ বলেন, দূর্নীতিমুক্ত উন্নয়নশীল দেশ গঠন সম্ভব।

শুক্রবার (১৭ জানুয়ারি) দলটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দলের নেতারা। ফরওয়ানিয়া সেফ নওশাল রেষ্টুরেন্টে সংগঠনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আইয়ুব নতুন কমিটির সভাপতি পদে শায়খ আব্দুল্লাহ আল হারুন এবং সেক্রেটারি শায়খ আব্দুর রহমান জামীসহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন।

মাওলানা নুরুল আমিন ও গোলাম সারওয়ার সিরাজীর যৌথ সঞ্চালনায় বাংলাদেশ থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি গতিশীল ও ন্যায়নীতির সংগঠন, এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার আহবান এবং কুয়েত শাখার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান তিনি।

সংগঠনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আইয়ুব বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২০২৬ সেশনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে তাদের শপথ বাক্য পাঠ করান।

বিষয়:ইসলামী আন্দোলন কুয়েত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…