অপরাধ

তেজগাঁওতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ভুবন মারা গেছেন

বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, চ্যানেল আই অনলাইনের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর একজন সংবাদ প্রতিবেদকের ছবি, তিনি পরিপাটি পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানী তেজগাঁও শিল্প এলাকায় সন্ত্রাসীদের গুলিতের গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর ৫২ বছর বয়সী ভুবন চন্দ্র শীল মারা গেছেন। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শ্যালক পলাশ চন্দ্র শীল।

গত ১৮ই সেপ্টেম্বর রাত ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রাইভেটকার আরোহী এক শীর্ষ সন্ত্রাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল সন্ত্রাসী। সেই গুলি লাগে মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের মাথায়।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ভুবন চন্দ্র শীলকে প্রথমে শমরিতা হাসপাতালে, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এরপর রাত দেড়টার দিকে ভুবনকে পপুলার হাসপাতালে স্থানান্তর করেন স্বজনরা। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

শনিবার রাতে ভুবনের মস্তিষ্কে অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচারের পর তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। তবে গতকাল বেলা ১১টা থেকে ভুবনের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। অবশেষে তার মৃত্যু হয়।

বিষয়:তেজগাঁও শিল্প এলাকা মারা গেছেন সন্ত্রাসীদের গুলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…