চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাঁটাই-নির্যাতনের প্রতিবাদে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের অবস্থান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাসা গার্মেন্টসের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, বেতনসহ অন্যান্য আর্থিক সুবিধা পরিশোধ না করেই শ্রমিকদের ছাঁটাই করছে গার্মেন্টস কর্তৃপক্ষ।

কর্মস্থল ত্যাগ করতে মারধর করা হচ্ছে বলেও শ্রমিকরা অভিযোগ করেছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান চ্যানেল আই অনলাইনকে বলেন, গত দু’দিন ধরে নাসা গার্মেন্টসের শ্রমিক ছাঁটাই নিয়ে অসন্তোষ বিরাজ করছিল।

‘‘বুধবার রাত এগারোটার পর শ্রমিকরা গার্মেন্টসের আশপাশে অবস্থান নেয়। উত্তেজিত শ্রমিকরা গার্মেন্টসে ভাঙচুর করতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের ওপর হামলা করে। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।’’

তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার সালমান হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শ্রমিকরা এখনো অবস্থান নিয়ে আছে, তবে রাতের মতো বিক্ষুব্ধ না। এলাকায় পুলিশ মোতায়েন আছে। শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে মহানগর পুলিশের তেজগাঁও জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গার্মেন্টস মালিকদের সঙ্গে আলোচনা করবেন।’

Reneta

শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা। তবে অবস্থান না ছাড়ার ঘোষণা দিয়ে তারা বলেন, পাওনা পরিশোধ না করে ছাঁটাই করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্মেন্টস শ্রমিকগার্মেন্টস শ্রমিক আন্দোলনতেজগাঁও শিল্প এলাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুদমুক্ত আর্থিক ব্যবস্থার দিকে যেতে চায় পাকিস্তান

জুলাই ৯, ২০২৬

সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

জুলাই ৯, ২০২৬

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT