বিনোদন

ভারতের সাথে একইদিনে বাংলাদেশেও ‘ভুলভুলাইয়া ৩’

বাংলাদেশি অভিনেতা ও সিনেমার পোস্টার, ভুলভুলাইয়া ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে ভুলভুলাইয়া ৩ সিনেমার পোস্টার ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বলিউড ছবি ‘ভুলভুলাইয়া ৩’, ভৌতিক কমেডি ধাঁচের এ ছবিটি সাফটা চুক্তির মাধ্যমে একযোগে বাংলাদেশেও মুক্তি দেয়া হচ্ছে।

ঢাকার পরিবেশক অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বলেন, ‘রাত জাগা ফুল’ ছবির বিনিময়ে ‘ভুলভুলাইয়া ৩’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

সরকারি যাবতীয় নীতিমালা মেনেই আমদানি করা হচ্ছে। আশা রাখি এ সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের অনুমতি পাবো।

“অনেকে ভেবেছিলেন সরকার পরিবর্তন হওয়ায় ভারতীয় ছবি আসা বন্ধ হবে। কিন্তু এটা আসলে প্রডাক্ট। ভারত বাংলাদেশ অন্যান্য প্রডাক্ট যেমন নিয়ম মেনে আমদানি রপ্তানি হচ্ছে, সিনেমাও তেমন! ঈদ ছাড়া আমাদের বড় বাজেটের ছবি মুক্তি পাচ্ছে না, হলগুলো চালু রাখতে ভারতীয় ছবি আনতে হচ্ছে।”

পরিবেশক জাহিদ হাসান অভির প্রত্যাশা, বলিউডের সঙ্গে একইদিনে বাংলাদেশের দর্শকরা ‘ভুলভুলাইয়া ৩’ উপভোগ করতে পারবেন।

ব্লকবাস্টার ভুলভুলাইয়া’র তৃতীয় সিক্যুয়েলে এটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, প্রান্তিকা দাস, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক।

২০২১ সালে মুক্তি পায় মীর সাব্বির পরিচালিত ছবি রাত জাগা ফুল। অভিনয় করেছিলেন মীর সাব্বির, ঐশী, তানবীর, ফজলুর রহমান বাবু প্রমুখ।

বিষয়:ঐশী কাঞ্চন মল্লিক কার্তিক আরিয়ান তানবীর ফজলুর রহমান বাবু বাংলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…