চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজয়ের ‘ভোলা’র জন্য ৪ হাজার স্ক্রিন বরাদ্দ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৩
বিনোদন
A A
অজয়ের ‘ভোলা’ সিনেমার পোস্টার যেখানে তিনি ট্রেডিশনাল পোশাকে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অজয়ের ‘দৃশ্যম টু’ এর সাফল্যের পর আগামী ৩০ মার্চ ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তামিল ব্লকবাস্টার ছবি ‘কাইথি’র হিন্দি রিমেক ‘ভোলা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অজয় দেবগণ এবং তার বিপরীতে দেখা যাবে টাবুকে। অভিনয়ের পাশাপাশি ছবিটির পরিচালনার দায়িত্বেও থাকছেন অজয়।

জানা গেছে, ভারতের ৪ হাজার স্ক্রিনে প্রদর্শন হবে এই ছবি। যেখানে থ্রিডি ও টুডি ভার্সনে দেখা যাবে ছবিটি। ইতোমধ্যে যার অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে।

মূলত ছবিটি মুক্তির ২ সপ্তাহ আগে গত রবিবার থেকেই এর অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) পর্যন্ত যা বেশ ভালো পরিমাণ টিকেট বিক্রি করতে পেরেছে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, অগ্রিম টিকেট বাবদ ছবিটি ৩৫-৪০ হাজার টিকেট বিক্রি করতে পারবে!

Banglabid

একই সঙ্গে ‘কাইথি’র জনপ্রিয়তা এবং ছবিটি অজয় অভিনীত হওয়ায় এর বক্স অফিস আয়ও বেশ ভালো হবে বলে ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

আসন্ন ‘ভোলা’ ছাড়াও এর আগে ‘ইউ, মি অর হাম’, ‘শিবায়’ এবং ‘রানওয়ে ৩৪’ সিনেমায় পরিচালকের দায়িত্ব পালন করেছেন অজয়। সেদিক থেকে অভিনেতার পরিচালনায় এটি চতুর্থ সিনেমা হতে যাচ্ছে।

ছবিটির প্রযোজনায় থাকছেন এস আর প্রকাশবাবু এবং এস আর প্রভু ড্রিম ওয়ারিয়র এবং বিবেকানন্দ পিকচার্সের ব্যানারে তিরুপুর বিবেক।

Reneta

২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ঘরানার তামিল ছবি ‘কাইথি’। লোকেশ কানাগারাজ পরিচালিত ছবিতে অভিনয় করেছেন কার্থি, অর্জুন দাশ ও দীপ্তি। কাইথি একজন দাগি আসামি। সে তার মেয়ের সঙ্গে প্রথমবার দেখা করার পরিকল্পনা করে, কিন্তু গ্রেপ্তার হয়ে যায়। সেই ঘটনাকে ঘিরে আগাতে থাকে ছবির কাহিনি।

সূত্র: পিঙ্কভিলা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগণকাইথিতামিলবলিউডভোলাহিন্দি রিমেক
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT