চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার লক্ষ্যে রাজধানীতে ইউকে এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৫
শিক্ষা
A A
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য ইউকে এডুকেশন এক্সপোতে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, ক্যারিয়ার এবং স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্যে রাজধানীতে ‘স্টাডি অ্যাব্রোড এক্সপো ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর অভিজাত একটি হোটেলে বি.এইচ.ই ইউনির আয়োজনে এই এক্সপো অনুষ্ঠিত হয়।

এতে যুক্তরাজ্যে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষজ্ঞ শিক্ষা পরামর্শদাতা এবং ইউনিভার্সিটি কলেজ বার্মিংহাম, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিসহ আরও বেশ কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় তারা শিক্ষার্থীদের সঠিক কোর্স নির্বাচন থেকে শুরু করে, শিক্ষা পরবর্তী ভিসা, উচ্চ বেতনের চাকরি এবং যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনাসহ বিভিন্ন পরামর্শ দেন। এরমধ্যে বিশেষ করে যুক্তরাজ্যে ডাইরেক্ট প্রোগ্রাম ও প্লেসমেন্ট ইয়ারসহ প্রোগ্রামের মধ্যে পার্থক্য, শিক্ষার্থী থেকে স্কিল্ড ওয়ার্কারে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া, সঠিক যোগ্যতার ভিত্তিতে উচ্চ বেতনের চাকরি পাওয়ার কৌশল, যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বি.এইচ.ই ইউনির সিইও ড. মোহাম্মদ শফিক (ইউকে), ম্যানেজিং ডিরেক্টর এস এম সাইফুল ইসলাম (বাংলাদেশ), ক্যান্টারবারি ক্রিস্ট চার্চ ইউনিভার্সিটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. জোবায়ের উদ্দিন, ইউনিভার্সিটি কলেজ বর্মিংহামের কান্ট্রি ম্যানেজার মরিয়ম বৃষ্টি মাওলা ও রেক্সাম ইউনিভার্সিটির হেড অফ অপারেশন আশীষ হায়দার, প্রাইমএশিয়া ইউনিভার্সিটির রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনিসুর রহমান এনডিসি, পিএসসিসহ দেশ-বিদেশের বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউকে এডুকেশন এক্সপোযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT