বাংলাদেশ

গাজীপুরে ভাওয়াল এক্সপ্রেস লাইনচ্যুত

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, লোকজন দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনা, লোকজন ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ভাওয়াল এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা হারুন অর রশিদ।

তিনি জানান, সকাল আটটায় ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। শ্রীপুর স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দিয়ে সকাল ৯টা ২০ মিনিটের সময় ঢাকার উদ্দেশে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁচ্ছার আগেই ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার সাথে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পরে।

হারুন অর রশিদ আরও জানান, রাজেন্দ্রপুর এলাকায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঢাকাগামী কমিউটার শ্রীপুর স্টেশনে ও ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ভাওয়াল গাজীপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।

দুপুর পর্যন্ত একটি বগি উদ্ধারের কাজ চলছে বলে তিনি জানান।

বিষয়:গাজীপুর ট্রেন চলাচল বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…