অর্থনীতি

বিজিএমইএ’র নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা

বিজিএমইএ লোগো, পোশাক কারখানা বন্ধের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিএমইএ এর লোগো, পোশাক কারখানা বন্ধের নির্দেশনা সংক্রান্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের (২০২৫-২৭) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৯ মার্চ) বিজিএমইএর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হ‌য়।

তফসিল অনুযায়ী সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ ২০২৫। ভোটার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৬ এপ্রিল ২০২৫। পরিচালক পদের প্রার্থীরা ২৪ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ৬ মে। বিজিএমইএ নির্বাচন বোর্ডের সচিব মাহমুদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এই নির্বাচন–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নির্বাচনী বোর্ডের সচিব (পরিচালক, তথ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরো) মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের জন্য সদস্যদের অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:বিজিএমইএ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…