চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুতা আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি পোশাক খাত মালিকদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

সুতা আমদানিতে আরোপিত শুল্ক অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং নীট পোশাক খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ কনভেনশনাল ও নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। সংগঠন দুটির দাবি, শুল্ক আরোপের ফলে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক ও নিটওয়্যার খাত মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দেশীয় স্পিনিং মিলগুলোকে সুরক্ষা দেওয়ার নামে সুতা আমদানিতে শুল্ক আরোপ করা হলেও এর নেতিবাচক প্রভাব পড়বে সরাসরি গার্মেন্টস ও নিট পোশাক শিল্পে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা কমে যাবে।

বিকেএমইএর সভাপতি মোহম্মদ হাতেম বলেন, গার্মেন্টস ও নিট পোশাক শিল্প ইতিমধ্যেই বৈশ্বিক মন্দা, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং দেশীয় গ্যাস ও বিদ্যুৎ সংকটে চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে কাঁচা সুতার ওপর শুল্ক আরোপ শিল্পের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, রপ্তানিকারকদের সঙ্গে আলোচনা চলাকালীন ট্রেড ও ট্যারিফ কমিশন একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের মতে, এ সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সুরক্ষা চুক্তির সঙ্গেও সাংঘর্ষিক।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, নিটওয়্যার খাত দেশের মোট পোশাক রপ্তানির প্রায় ৫৫ শতাংশ বা প্রায় ২৭ বিলিয়ন ডলার অবদান রাখে। এই খাতে কাঁচা সুতার ওপর শুল্ক আরোপ করা হলে আন্তর্জাতিক বাজারে পোশাকের দাম বাড়বে এবং রপ্তানি অর্ডার হারানোর ঝুঁকি তৈরি হবে।

নেতারা আরও জানান, স্থানীয় স্পিনিং মিলগুলো বর্তমানে প্রয়োজনীয় সুতার মাত্র ৬০ শতাংশ উৎপাদন ও ব্যবহার করতে পারছে। উৎপাদনে ঘাটতি থাকা অবস্থায় শুল্ক আরোপ করলে পোশাক শিল্পের খরচ আরও বাড়বে এবং ক্রেতারা বিকল্প দেশমুখী হতে পারে।

Reneta

সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-কাঁচা সুতার ওপর আরোপিত শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, স্পিনিং মিলগুলোকে সরাসরি প্রণোদনা বা বিশেষ সুবিধা দেওয়া এবং গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নেওয়া।

বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা বলেন, স্থানীয় মিলগুলো যদি আন্তর্জাতিক মান বজায় রেখে সময়মতো সুতা সরবরাহ করতে সক্ষম হয়, তবে আমদানির প্রয়োজন হবে না। তবে শিল্পের অস্তিত্ব রক্ষায় প্রয়োজন হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও জানান তাঁরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্মেন্টস শিল্পডব্লিউটিওতৈরি পোশাক রপ্তানিনিটওয়্যার খাতবাণিজ্য ও ট্যারিফ কমিশনবাংলাদেশ অর্থনীতিবিকেএমইএবিজিএমইএসুতা আমদানিসুতা আমদানিতে শুল্কস্পিনিং মিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আর কিছু দিন- তারপর মুক্ত মানুষ হয়ে ফিরবো’

পরবর্তী

‘মৃত’ আনোয়ারা বেগম নির্বাচন কমিশনে, বহাল যুবদল নেতার মনোনয়ন

পরবর্তী
ছবি: ফেনী প্রতিনিধি

'মৃত' আনোয়ারা বেগম নির্বাচন কমিশনে, বহাল যুবদল নেতার মনোনয়ন

ছবি: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

বাংলাদেশকে ৩০ হাজার মেট্রিক টন পটাশ সার উপহার রাশিয়ার

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT