চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিবি-মাদক কারবারি সংঘর্ষে নিহত ১

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৫৬ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বিজিবি ও মাদক কারবারিদের সংঘর্ষের দৃশ্য, একজন আহত অবস্থায় পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে এক বিজিবি  সদস্যসহ অন্তত ৭ জন। এসময় বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী জাফর আলমকে আটক করা হয়েছে।

বুধবার ২ আগস্ট বেলা সাড়ে ১২টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিজিবি সদস্যরা ইয়াবা উদ্ধারে গেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে টেকনাফের হ্নীলার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রফিক (৪৮)। এ ঘটনায় গুলিবিদ্ধ ৭ জনকে আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত বিজিবি সদস্য আবদুল মালেককেও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩টা) আহতরা কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছেনি।

Banglabid

হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানিয়েছেন, লেদা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলমের ভাই জাফর আলমের বাড়িতে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ মাদক কারবারিসহ রোহিঙ্গা ও স্থানীয়রা বিজিবির ওপর হামলা চালায়। বিজিবিও পাল্টা গুলি করে। এ ঘটনায় একজন নিহতসহ ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এ ঘটনায় একজন নিহত ও কয়েকজনের আহত হওয়ার খবর শুনেছেন বলে জানিয়েছেন। বিষয়টির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, ইয়াবা উদ্ধারের অভিযানে বিজিবি ওপর হামলা, গুলি ও পাল্টা গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহত রয়েছে। বিষয়টি বিস্তারিত গণমাধ্যমে জানানো হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারের টেকনাফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩০৬

পরবর্তী

মানবপাচারকারীদের বিচারের মুখোমুখি করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের আলোচনা সভা, বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবপাচারকারীদের বিচারের মুখোমুখি করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকতা বিভাগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি সাংবাদিকতা বিভাগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সর্বশেষ

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT