চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য নিহত

শ্যামল ভৌমিকশ্যামল ভৌমিক
১২:৪০ অপরাহ্ণ ১৫, মে ২০২৫
- সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর-খেতারচর সীমান্তে টহলের সময় বজ্রপাতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে তিনজন বিজিবি এবং একজন আনসার সদস্য।

বুধবার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৪ এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম রিয়াদ হোসেন (৩২)। তিনি জামালপুরের ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দাঁতভাঙ্গা বিওপিতে কর্মরত ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন হাবিলদার মো. জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছেন দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ।

৩৫ বিজিবি সূত্রে জানা গেছে, রাতে নিয়মিত টহলের সময় হঠাৎ শুরু হওয়া বজ্রপাতের কবলে পড়ে দলটি। বজ্রাঘাতে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুই বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর দুজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম বলেন, বজ্রপাতে আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন বিজিবি সদস্য আগে থেকেই মারা গিয়েছিলেন। বাকি দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহে পাঠানো হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে একজন বিজিবি সদস্য মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বজ্রপাতবিজিবি সদস্য নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলছে বিজেপি

মে ৪, ২০২৬

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু

মে ৪, ২০২৬

বন্ধ বস্ত্র ও পাট কারখানা নিয়ে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

মে ৪, ২০২৬

ভবানীপুরে মমতা ব্যানার্জীর আসনে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী

মে ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

কৃষক যত ধান দিবে তত ধানই কিনবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT