বাংলাদেশ

সীমান্তে অপতৎপরতা রোধে সতর্ক বিজিবি

বাংলাদেশ সীমান্তে সতর্ক বিজিবি সদস্যরা নজরদারি চালাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে অপতৎপরতা রোধে সতর্ক বিজিবি সদস্যরা নজরদারি চালাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।

আজ মঙ্গলবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিপীড়ণের অভিযোগ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে ভাঙচুর করা হয়। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে, ছেঁড়া ফেলা ও আগুন দেওয়া হয়।

এ ঘটনায় এরই মধ্যে সাতজনকে আটক করা হয়েছে। বরখাস্ত হয়েছেন ত্রিপুরার তিন পুলিশ সদস্য।

বিজিবি জানায়, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক বিজিবি।

বিষয়:বিজিবি সতর্ক বিজিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…