চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে জ্বালানি তেল পাচার বন্ধে বিজিবির নজরদারি জোরদার

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৪:৫৮ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৬
জনপদ, দিনাজপুর
A A
ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া ।

ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া ।

জ্বালানি তেলের অবৈধ পাচার রোধে দিনাজপুর জেলার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তজুড়ে টহল জোরদার করার পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, বিজিবি সদর দপ্তর থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে দিনাজপুর সীমান্তে বিজিবি সদস্যদের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

Banglabid

সেক্টর কমান্ডার বলেন, কোনোভাবেই যেন সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের উপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, অতীতে বিভিন্ন সময়ে অসাধু চক্র সীমান্তপথে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের চেষ্টা করেছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এদিকে সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা দেখা যাচ্ছে। এ সুযোগে অধিক মুনাফার আশায় এক শ্রেণির পাচারকারী সীমান্ত দিয়ে গোপনে জ্বালানি তেল পাচারের চেষ্টা করতে পারে। এমন তথ্যের ভিত্তিতেই সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Reneta

বিজিবি জানিয়েছে, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বালানি তেল পাচারদিনাজপুরবাড়তি সতর্কতাবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT