চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিজিবি-বিএসএফ উত্তেজনা

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১০:০৮ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

দিনাজপুরের হিলি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ফের বিজিবি ও বিএসএফ’র মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একপর্যায়ে বিজিবির হস্তক্ষেপে বেড়া দেওয়া বন্ধ করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে দিনাজপুরের হিলি সীমান্তের হিন্দু মিশন এলাকায় আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির হস্তক্ষেপে কাজটি বন্ধ করে দিতে বাধ্য হয় তারা।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে হিলি সীমান্তে হিন্দু মিশন এলাকায় সীমানা ঘেঁষে ২৮৫ নম্বর মেইন পিলারের ৩২ এস পিলারের কাছে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। বিজিবি ২০ ব্যাটালিয়নের সদস্যরা এতে বাধা দেন। এসময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে দুই বাহিনীই তাদের অতিরিক্ত সদস্য মোতায়েন করে। পরে উভয় পক্ষের আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Banglabid

এর আগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে হিলি সীমান্তের ২৮৫/১১ নম্বর সাব সীমানা পিলার থেকে উত্তরে ২২ নম্বর সাব সীমানা পিলার পর্যন্ত ১০-১২ গজ ভেতরে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য খুঁটি স্থাপন করতে থাকে বিএসএফ। বিষয়টি বিজিবির নজরে এলে তারা খুঁটি স্থাপন কাজে বাধা দেয়। কিন্তু বিএসএফ সদস্যরা খুঁটি স্থাপন অব্যাহত রাখলে আবারও বাধা দেয় বিজিবি।

এসময় বিএসএফ সদস্যরা অস্ত্র নিয়ে মারমুখী অবস্থান নিলে বিজিবি সদস্যরাও পাল্টা অবস্থান নেন। এ নিয়ে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে ফোনালাপ হয়। পরে তাদের নির্দেশে বিকেল ৩টায় হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাইদুল ইসলাম এবং ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিসি জোসির মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সেসময় পর্যন্ত কোনো ধরনের স্থাপনা করা যাবে না।

বিজিবির একটি সূত্র জানায়, হিলি সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া দেওয়া নেই। এ সুযোগ নিয়ে বিএসএফ সীমান্তের ১০-১২ গজের মধ্যে বেড়া দেওয়ার জন্য খুঁটি স্থাপন করে, যা আন্তর্জাতিক সীমানা আইনের লঙ্ঘন। কারণ সীমান্তের নোম্যান্সল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না। কিন্তু বিএসএফ সেটি না মেনে সীমান্তের ১০-১২ গজের মধ্যে কাজ শুরু করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

Reneta

বিজিবি হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাইদুল ইসলাম জানান, আমাদের না জানিয়ে বিএসএফ সীমান্তের ১০-১২ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল। আমরা তাতে বাধা দেই। এরপরেই বিএসএফ উত্তেজনাকর পরিস্থিতি তৈরির চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জয়পুরহাট বিজিবি অধিনায়ককে জানালে এ নিয়ে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার এবং বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজির মধ্যে ফোনালাপ হয়। পরে বিএসএফের ডিআইজির নির্দেশে বিএসএফ কাজ বন্ধ করে। এতে সীমান্ত পরিস্থিতি শান্ত হয়। তবে এখনও সেখানে থমথমে উত্তেজনা বিরাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাটাতারের বেড়াসীমান্তে উত্তেজনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT