চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, নিহত ৬৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলির ছবি, নিহত ৬৭. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান সীমান্ত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে হেলমান্দ প্রদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও তালেবান সৈন্যদের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ৫৮ পাকিস্তানি সৈন্য এবং আফগানিস্তানের ৯ সেনাসহ মোট ৬৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। এছাড়া আফগানিস্তানের ১৯টি সীমান্ত চৌকি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে পাকিস্তান।

রোববার (১২ অক্টোবর) আল জাজিরা ও এপির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

তালেবান সরকার জানিয়েছে, আফগানিস্তানের উত্তর সীমান্তের একাধিক পার্বত্য এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আফগান সৈন্যরা। সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, রাতভর সংঘর্ষে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এছাড়া পাকিস্তানের ২৫টি নিরাপত্তা চৌকি ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, রাতভর সংঘর্ষে ৯ জন আফগান সেনা নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। কাতার ও সৌদি আরবের অনুরোধে মধ্যরাতে অভিযানটি স্থগিত করা হয়। পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকি দখল এবং গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে পাকিস্তানের দাবি, সীমান্তের ১৯টি আফগান চৌকি দখল করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পাকিস্তানের প্রতিরক্ষার বিষয়ে কোনো আপস হবে না এবং প্রতিটি উস্কানির শক্ত জবাব দেওয়া হবে।

সীমান্ত উত্তেজনার এ ঘটনায় উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান, কাতার ও সৌদি আরব।

প্রসঙ্গত, গত সপ্তাহে কাবুলে পাকিস্তানি বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে আফগানিস্তান। তবে পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেনি।

ট্যাগ: ৫৮ পাকিস্তানি সেনা নিহতনয় আফগান সেনা নিহতপাকিস্তান-আফগানিস্তানসীমান্তে উত্তেজনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিআর পদ্ধতির মতো চাপিয়ে দেওয়া কিছু মানুষ গ্রহণ করবে না: বিএনপি

পরবর্তী

‘ছোটবেলার জন্মদিন মানেই অন্যরকম এক এক্সাইটমেন্ট’

পরবর্তী
বাংলাদেশি নারী হাসিমুখে, রঙিন শাড়ি পরা, প্রকৃতির মাঝে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ছোটবেলার জন্মদিন মানেই অন্যরকম এক এক্সাইটমেন্ট’

Elias Kanchan and Shakib pray for his health in a Bengali news context. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় শাকিবের প্রার্থনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT