চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে উত্তেজনা: ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
বাংলাদেশ মিয়ানমার

বান্দরবানের নাইক্ষ্যংছ‌ড়ির তামরু সীমা‌ন্তে অ‌তি‌রিক্ত সেনা মোতা‌য়েন এবং ভারী অস্ত্র ও গোলা-বারুদ নি‌য়ে অবস্থান নেওয়ায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এসময় মিয়ানমারের রাষ্ট্রদূত লিউন উকে সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে উদ্বেগের বিষয়ে জানানো হয়।

বৃহস্পতিবার বিকেলে লিউন উ’র কাছে প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়। এছাড়াও বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমারের সামরিক উপস্থিতি সরিয়ে নিতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়: ‘ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম খুরশেদ আলম মিয়ানমার রাষ্ট্রদূতকে জানান, এ ধরনের সামরিক মোতায়েন বাংলাদেশের মধ্যে দ্বিধার জন্ম দিবে এবং সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করবে। এছাড়া এসব ঘটনা রোহিঙ্গা প্রত্যাবাসনের শান্তিপূর্ণ প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে পারে।’’

এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছ‌ড়ির তামরু সীমা‌ন্তে অ‌তি‌রিক্ত সেনা মোতা‌য়েনসহ ভারী অস্ত্র ও গোলা-বারুদ নি‌য়ে অবস্থান নেয় মিয়ানমার। এর প‌রি‌প্রে‌ক্ষি‌তে বর্ডার গার্ড বাংলাদেশও (বি‌জি‌বি) সীমা‌ন্তে শক্ত অবস্থানে সতর্ক অবস্থান নেয়।

অনাকাঙ্খিত পরিস্থিতি মোকােবেলায় মিয়ানমারকে ইতোমধ্যে পতাকা বৈঠ‌কের জন্য আহ্বান জা‌নিয়েছে বি‌জি‌বি।

Reneta

বৃহস্প‌তিবার বি‌কেলে রাজধানীর পিলখানার বি‌জি‌বি সদর দপ্তরে তাৎক্ষ‌নিক সংবাদ স‌ম্মেল‌নে বিজিবির অ‌তি‌রিক্ত মহাপ‌রিচালক (অপা‌রেশন্স) ব্রি‌গে‌ডিয়ার জেনা‌রেল মুজিবুর রহমান বলেন: বেশ ক‌য়েক‌দিন ধ‌রেই সীমান্তে মিয়ানমারের সেনারা জি‌রো প‌য়ে‌ন্টে থাকা রো‌হিঙ্গা‌দের ফেরত আস‌তে মানা কর‌ছে। এ‌টি এক ধর‌নের পু‌শিং। মিয়ানমার ওই সীমা‌ন্তে সেনা মোতা‌য়েন বৃ‌দ্ধি ক‌রে‌ছে; পাশাপা‌শি ভারী অস্ত্র, গোলা বারুদের সংখ্যাও বা‌ড়ি‌য়েছে। তাই সীমা‌ন্তে বি‌জি‌বিও জনবল বৃ‌দ্ধি ক‌রে‌ছে।

তিনি বলেন: আমরা সতর্ক অবস্থায় র‌য়ে‌ছি, পর্য‌বেক্ষণ কর‌ছি। যে কোন ধর‌নের প‌রি‌স্থি‌তির সৃষ্টি হ‌লে বি‌জি‌বি সব সময়ই দেশ মাতৃকার ত‌রে নি‌বে‌দিত প্রাণ থে‌কে তা‌দের যে দা‌য়িত্ব ও কর্তব্য তা পালন কর‌বে। সীমা‌ন্তে ভারী অস্ত্র মোতা‌য়েন ও সেনা সমা‌বেশ বর্ডার নর্মস (নিয়ম) এর বাই‌রে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-মিয়ানমারমিয়ানমাররোহিঙ্গালিড নিউজসীমান্তে উত্তেজনা
শেয়ারTweetPin1

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT