বাংলাদেশ

অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে আটক করেছে বিজিবি

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি সদস্যরা নজরদারি চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি সদস্যরা নজরদারি চালাচ্ছেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে নয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের ফুলবাড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

ফুলবাড়ি থানার ওসি মুহাম্মদ আব্দুস সালামের বরাতে বিবিসি বাংলা জানায়, আজ (২৯ মে) বৃহস্পতিবার ভোরের দিকে সীমান্ত থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পরিচয় যাচাইয়ের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায় আটককৃত সবাই বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানায়, আটককৃত সবাই বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তারা কাজের সন্ধানে গত প্রায় ১০ বছর ধরে নিয়মিত ভারতে আসা-যাওয়া করছিলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর দুপুরের দিকে আটককৃতদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

 

বিষয়:বিজিবি সীমান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…