চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোরসালিনকে নিয়েই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা একত্রে বসে প্রশিক্ষণ বা সভায় অংশ নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রিলিমিনারি রাউন্ড-২’ এ বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলতে ২৩ সদস্যের দল নিয়ে শুক্রবার রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে জাতীয় ফুটবল দল। ১৬ নভেম্বর মেলবোর্নে স্বাগতিকদের বিপক্ষে লড়বে জামাল ভূঁইয়ার দল।

২৩ জনের দলে জায়গা পেয়েছেন মদকাণ্ডে নিষিদ্ধ হওয়া শেখ মোরসালিন। বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে ফেরার সময় মদ বহন করেছিলেন উঠতি তারকা। যে কারণে তাকে সাময়িক নিষিদ্ধ করে ক্লাব। সে কারণে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ছিলেন না মোরসালিন।

এর আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ৩০ জনের প্রাথমিক দল নিয়ে আবাসিক ক্যাম্প শুরু করেছিলেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। সেখান থেকে ৭ জনকে বাদ দিয়ে ২৩ সদস্যের দল নিয়ে মেলবোর্ন যাচ্ছেন কোচ।

Banglabid

প্রাথমিক দলে চারজন গোলরক্ষক ছিলেন। সেখান থেকে বাদ পড়েছেন মাহফুজ হাসান প্রীতম। রক্ষণের দুই ফুটবলার রিয়াদুল হাসান ও আলমীর মোল্লা বাদ পড়েছেন। বিবেচনায় রাখা হয়নি মধ্যমাঠের চন্দন রায়কেও। এছাড়া আক্রমণভাগ থেকে বাদ পড়েছেন দীপক রায়, আরমান ফয়সাল আকাশ, রহিম উদ্দিন।

অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, মো: মেহেদী হাসান শ্রাবণ, মো: পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, রহমত মিয়া, মো: ইসা ফয়সাল, মো: শাকিল হোসেন, তারেক কাজী, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, শেখ মোরসালিন, মো: হৃদয়, মো: সোহেল রানা, মজিবুর রহমান জনি, মো: রবিউল হাসান, জায়েদ আহমেদ।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, মো: রফিকুল ইসলাম, মো: ইব্রাহিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াক্যাবরেরাজামালফিফাবাফুফেবাংলাদেশবিশ্বকাপ বাছাই-২০২৬মেলবোর্নমোরসালিনরাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT