চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাফুফের সদস্য পদে জয়ী হলেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাফুফের নির্বাচনী সভায় নির্বাচিত সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা হয়েছে সবচেয়ে বেশি। ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করেছেন। সবচেয়ে বেশি ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন।

শনিবার দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলে ভোট গ্রহণ। ভোটার সংখ্যা ১৩৩ হলেও নির্বাচনে ভোট পড়েছে ১২৮টি। চট্টগ্রাম আবাহনী লিমিটেডের তরফদার রুহুল আমিনের পাশাপাশি চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর সামসুল হক চৌধুরীও আসেননি। এছাড়া নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা ভোটে অংশগ্রহণ করেনি।

সদস্য পদে ইকবালের পাশাপাশি জিতেছেন আরও কয়েকজন ফুটবলার- গোলাম গাউস, সত্যজিৎ দাশ রুপু, ছাইদ হাসান কানন, বিজন বড়ুয়া, জাকির হোসেন চৌধুরী। এছাড়া বাফুফের নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ৮১ ভোট পেয়ে জিতেছেন। তবে ফিফা ও বাফুফের নিষিদ্ধ সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের স্ত্রী তাসমিয়া রেজোয়ানা জিততে ব্যর্থ হয়েছেন, পেয়েছেন ২২ ভোট।

১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তার একমাত্র প্রতিদন্দ্বী দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। আর বিনা প্রতিদ্বন্দ্বীতায় সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।

চারটি সহ-সভাপতি পদের জন্য লড়েছেন ৬ জন। ১১৫ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যশোরের শামসুল হুদা একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদী। লক্ষীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ ভোট পেয়েছেন। ব্রাদার্স ইউনিয়নের সদস্য সচিব সাব্বির আরেফ ৯০ ভোট পেয়ে তৃতীয় ও ফাহাদ করিম ৮৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

কিংবদন্তি ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ৬৬ এবং আরেক সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ৪২ ভোট। দুজনেই জিততে ব্যর্থ হয়েছেন। সাব্বির ২০১৬ সালে সহ-সভাপতি পদে এবং মানিক ২০২০ সালে সভাপতি পদে হেরেছিলেন।

Reneta

বাফুফে নির্বাচনে সদস্য পদে জয়ী যারা: ইকবাল হোসেন ৯৮, আমিরুল ইসলাম বাবু ৯৬, গোলাম গাউস ৯২, মাহিউদ্দিন সেলিম ৮৮, টিপু সুলতান ৮৭, মঞ্জুরুল করিম ৮৬, জাকির হোসেন চৌধুরি ৮২, মাহফুজা আক্তার কিরণ ৮১, কামরুল হাসান হিল্টন ৮০. সত্যজিত দাশ রুপু ৭৬, ইমতিয়াজ হামিদ সবুজ ৭২, ছাইদ হাসান কানন ৬৭, সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন ৬৬ এবং বিজন বড়ুয়া ৬২ ভোট পেয়ে জয়ী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুলএজিএমজাহেদীতাবিথবাফুফেবাফুফে নির্বাচনলিড স্পোর্টসসালাউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT