চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গঠনতন্ত্র সংস্কার করে ফুটবলকে উঁচুতে নেয়ার ঘোষণা তাবিথের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপুল ভোটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। কাজী সালাউদ্দিন যুগের টানা ১৬ বছরের অবসান ঘটিয়ে নতুন সভাপতির দেখা পেলো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। জয়ের পর শোনালেন ফুটবল উন্নয়নে নিজের নানান লক্ষ্যের কথা।

শনিবার দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ভোট পড়েছে ১২৮টি। চট্টগ্রাম আবাহনী, নীলফামারী, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর ভোট দিতে আসেননি।

সভাপতি পদে তাবিথ ভোট পেয়েছেন ১০৫টি, প্রতিপক্ষ এএফএম মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। তিনি এর আগে দুবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতা ও ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানিয়েছেন তাবিথ। বলেছেন, ‘বিগত জুন-জুলাই এবং আগস্ট মাসে বিপ্লবী ছাত্র-জনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজকে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর মিডিয়ার মাধ্যমে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমর্থকদেরকে। ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের, আমাদেরকে আজকে নতুনভাবে নির্বাচিত করার জন্য।’

প্রত্যাশা পূরণে কাজ শুরু করার বিষয়ে বলেছেন, ‘আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুহূর্তে ফুটবল ফেডারশেনের দায়িত্ব হল বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেয়া। তাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কমিটিকে, তারা যে অবদান রেখেছেন। তবে আজকে থেকে আমরা জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করার উদ্দেশ্য নিয়ে দ্বায়িত্ব পালন করা শুরু করছি।’

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ দিয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, একজন তরুণ ক্রীড়াপ্রেমিক আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। উনার দিক নিদের্শনা ও সাহসে আমরা এরকম একটা ভালো মুক্ত পরিবেশে নির্বাচন করে আগামী দিনের ফুটবলকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

Reneta

বাফুফেতে সংস্কার আনার ঘোষণা দিয়ে বলেছেন, ‘আমরা সকলেই একমত যে ফুটবলে আমরা সংস্কার আনতে চাই। এই কারণে আমরা শুরুতে গঠনতন্ত্র সংস্কার করার পদক্ষেপ হাতে নিবো। একই সঙ্গে ফুটবল যেন চলমান থাকে মাঠে, মানটা আরও উঁচু লেভেলে চলে যায়, সেই জায়গায় আমরা কাজ করতে চাই।’

‘আমরা অনেকগুলো কর্মপরিকল্পনা হাতে নিবো। ইতোমধ্যে আপনারা জানেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটা ৩৬০ ডিগ্রি পোগ্রাম আপনাদের সামনে এনেছেন। উনার ডকুমেন্ট সামনে এনে প্রথম মিটিংয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিবো। এবং অবশ্যই আমাদের ফুটবলটাকে এগিয়ে নেয়াটা হলো মূল লক্ষ্যমাত্রা।’

চ্যালেঞ্জ মোকাবেলা করে ফুটবল নিয়ে দেশের মানুষের প্রত্যাশা পুরণ করবেন বলে জানিয়েছেন তাবিথ। বলেছেন, ‘ডেলিগেটরা আমাদের যে ছয়জনকে নির্বাচন করেছেন, আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, আর কয়েক ঘণ্টার মধ্যে আমাদের সঙ্গে আরও ১৫ জন যুক্ত হবেন। এই দলটা নিয়ে আমি বিশ্বাস করি, কোনও কাজই চ্যালেঞ্জিং না। প্রত্যেকেই প্রত্যেকের চ্যালেঞ্জ মোকাবেলা করব এবং জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুলএজিএমজাহেদীতাবিথবাফুফেবাফুফে নির্বাচনলিড স্পোর্টসসালাউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT