চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ কোচের পদত্যাগ চাইলেন বাফুফে কর্মকর্তা, বিব্রত তাবিথ আউয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ১৪, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের কোচের পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান কাপের বাছাইয়ে গত মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে হাভিয়ের ক্যাবরেরার দল। পরে বাংলাদেশ কোচের পরিকল্পনা ও রণকৌশল নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাকে বরখাস্ত করার দাবিও উঠেছে। স্প্যানিশ কোচের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটি এবং জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহীনও।

রাজধানীর একটি ক্লাবে শনিবার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং অন্য সদস্যরা।

বাফুফের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সভাপতিসহ বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা। শেষদিকে বাফুফের নির্বাহী সদস্য শাহীনকে অভ্যন্তরীণ অডিট ও গভমেন্ট রিলেশন নিয়ে আলোকপাত করার অনুরোধ জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর কার্যনির্বাহী কমিটি এবং জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহীন।

শাহীন এ বিষয়ে বক্তব্য না রেখে জাতীয় দল কমিটির সদস্য হিসেবে ক্যাবরেরার পদত্যাগ দাবি করেন। ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাখাওয়াত বলেন, ‘আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসেবে ১৮ কোটি মানুষকে মুক্ত করার জন্য হাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চাচ্ছি। আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসেবে ক্যাবরেরাকে কোচের পদ থেকে সরানোর দাবি জানাচ্ছি। ১৮ কোটি মানুষকে মুক্ত করা আমাদের দরকার। ধন্যবাদ।’

২০২২ সালের জানুয়ারি থেকে কোচের দায়িত্বে আছেন ক্যাবরেরা। বাংলাদেশ জাতীয় দলে সবচেয়ে দীর্ঘসময় নিয়োগপ্রাপ্ত বিদেশি কোচ তিনি। তার সঙ্গে বাফুফের চুক্তি আগামী মার্চ পর্যন্ত। সেকথা তিনি সিঙ্গাপুর ম্যাচের আগেরদিন সংবাদ সম্মলনে মনেও করিয়ে দেন সাংবাদিকদের।

ক্যাবরেরার কাছে প্রশ্ন ছিল, সিঙ্গাপুর ম্যাচে হারলে চাকরি হারানোর আশঙ্কা করছেন কিনা। তিনি মেয়াদের কথা মনে করিয়ে দেন। তবে দুপক্ষ চাইলে সমঝোতার ভিত্তিতে আগেই চুক্তি শেষ হতে পারে।

Reneta

ক্যাবরেরার পদত্যাগ দাবি করে বাফুফে সদস্যের বক্তব্য প্রসঙ্গে সভাপতি তাবিথ আউয়াল অবশ্য কিছুটা বিব্রতই হয়েছেন। তিনি বলেছেন, ‘যেটা হয়েছে সেটা অপ্রত্যাশিত। এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করবো।’

এরপর সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বেও একাধিক সাংবাদিক ক্যাবরেরাকে নিয়ে প্রশ্ন করেছেন। বাফুফে সভাপতি তাবিথ বেশ কয়েকবার উত্তর এড়িয়ে যান। পরে আবারও প্রশ্ন করা হলে বলেন, ‘এটা আসলে এখনও প্রি-ম্যাচিউর প্রশ্ন এবং উত্তর দিলেও প্রি-ম্যাচিউর হবে। আমাদের স্ট্যান্ডার্ড একটা প্রক্রিয়া রয়েছে। যেখানে জাতীয় দল কমিটি অ্যাসেসমেন্ট ও রিভিউ হবে। সেখানে অ্যাসেসমেন্ট হওয়ার পর আপনাদের প্রশ্ন নেয়া যাবে এবং উত্তরও দেয়া যাবে। ’

‘বিষয়টা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলব। কোচের কাজের পর্যালোচনা হবে। সেটা হওয়ার পর কোন সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হলে নেয়া হবে। তার আগ পর্যন্ত যেভাবে চলছে সেভাবে চলবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাবরেরাতাবিথবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসাখাওয়াত
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানকেও জেআইসিতে আটকে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

আগস্ট ৮, ২০২৬

নোলানের ‘দ্য ওডিসি’ এখন বিলিয়ন ডলারের সিনেমা!

আগস্ট ৮, ২০২৬

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT