ফুটবল

ক্রীড়া উপদেষ্টার পুরস্কার বন্যার্তদের দিলেন সাফজয়ীরা

বন্যার্তদের জন্য ক্রীড়া উপদেষ্টার পুরস্কার প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফজয়ীরা বন্যার্তদের জন্য পুরস্কার গ্রহণ করছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম শিরোপা জিতেছে বাংলাদেশ। সন্ধ্যায় দেখা করে চ্যাম্পিয়ন দলকে অর্থ পুরস্কার দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সেই অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের দেয়ার অনুরোধ জানান যুবাদের কোচ মারুফুল হক।

বুধবার ললিতপুরের আনফা স্টেডিয়ামে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। ট্রফি নিয়ে বৃহস্পতিবার বিকেলে দেশে ফেরে সাফজয়ী দল। বিমানবন্দরে বিজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফে কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে জাতীয় ক্রীড়া পরিষদে নিয়ে আসা হয় চ্যাম্পিয়নদের। খেলোয়াড়সহ দলের সকলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দলের প্রতি সদস্যকে ২৫ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দেন তিনি।

যুবাদের এই সাফল্য সামগ্রিকভাবে দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করবে বলে আশাবাদ ঝরেছে যুব ও ক্রীড়া উপদেষ্টার কণ্ঠে। বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তারই প্রতিফলন ঘটেছে ফুটবলের মাঠে। এ অর্জন এবং সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে, তা নিশ্চিত করতে হবে।’

পুরস্কারের অর্থ নিজেদের কাছে রাখেননি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্যরা। অর্থ পুরস্কারের পুরোটা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দান করে দেয়ার অনুরোধ জানান কোচ মারুফুল হক।

বিষয়:আসিফ মাহমুদ নেপাল বাফুফে বাংলাদেশ মারুফুল হক যুব ও ক্রীড়া উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…