চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার হল অব ফেমে মাইকেল বেভান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার হল অব ফেমে মাইকেল বেভান, পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার হল অব ফেমে জায়গা পেতে যে মানদণ্ড ছিল, সেটি পূরণ হয়নি বলে এতদিন জায়গা পাননি মাইকেল বেভান। মানদণ্ডে পরিবর্তন এনে বেভানকে অজিদের হল অব ফেমে জায়গা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আগের বাছাইয়ে মানদণ্ড অনুযায়ী, হল অব ফেমের অংশ হতে কোনো ক্রিকেটারের টেস্ট ক্যারিয়ার কতটা সমৃদ্ধ, তা দেখা হতো। ২৩২ ওয়ানডেতে ৫৩.৫৮ গড়ে ৬,৯১২ রান করা বেভানের টেস্ট ক্যারিয়ার সেভাবে এগোয়নি। ১৮ টেস্টে ৩০ ইনিংসে ৭৮৫ রান, নেই কোনো সেঞ্চুরি।

২০২৫ সালে নিয়মের পরিবর্তন এনে ‘দ্য ফিনিশার’ খ্যাত বেভানকে হল অব ফেমের অংশ হিসেবে সম্মানিত করা হয়েছে। সাবেক ব্যাটারের হাত ধরে ক্রিকেটের সবচেয়ে স্মরণীয় মুহূর্তের একটি আসে, সেটি ১৯৯৬ সালে নিউ ইয়ার্স ডেতে এক উইকেটের জয়। শেষ বলে চার মেরে জয় নিশ্চিত করেছিলেন।

২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে জয়ে অবদান রেখেছিলেন বেভান। তার আগের বছর মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ৮২ রানে ৬ উইকেট হারিয়ে ফেললে জয়ের পথে তুলেছে তার ৯৫ বলে ১০২ রানের ইনিংস। সাদা বলের ক্রিকেটে এত অবদান থাকার পরও ১৫ বছর হল ফেমের জন্য তিনি বিবেচিত ছিলেন না। কারণ টেস্ট ক্যারিয়ার সমৃদ্ধ ছিল না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে ক্রিকেটবেভানলিড স্পোর্টসহল অব ফেম
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সোমবার ও বৃহস্পতিবারের রোজা: যে কারণে বিশেষ গুরুত্ব দিয়েছেন রাসুল (সা.)

জুলাই ২৯, ২০২৬

নজরুল উৎসবে অংশ নিতে ঢাকায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী

জুলাই ২৯, ২০২৬

বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে উয়েফা, কিন্তু কেন

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT