ক্রিকেট

বেথেল-লিভিংস্টোন জুটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ইংল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ডের ক্রিকেটার উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ক্রিকেটার ব্যাট হাতে উদযাপন করছে, অস্ট্রেলিয়াকে হারানোর পর।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি অস্ট্রেলিয়ার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুঁরে দাড়াল ইংল্যান্ড। জ্যাকব বেথেল এবং লিয়াম সিভিংস্টোনের দারুণ জুটিতে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ৪৭ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলেন লিভিংস্টোন।

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ফিল সল্ট। আবারও ব্যাট হাতে ঝড় তোলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড। খেলেন ১৪ বলে ৩১ রানের দারুণ এক ইনিংস।

অপর ওপেনার ম্যাথু শট ২৪ বলে ২৮ রান করলেও সবচেয়ে কার্যকরী ইনিংস খেলেন জ্যাক ফ্রেসার ম্যাগার্ক, ৩১ বলে ফিফটি তুলে নেন তিনি। এছাড়া জশ ইংলিশ ২৬ বলে ৪২ রানের আরও একটি ঝড়ো ইনিংস খেললে অজিরা ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে। দুটি করে উইকেট নেন ব্রাইডন কার্স ও লিভিংস্টোন।

জবাব দিতে নেমে অধিনায়ক ফিল সল্টের ২৩ বলে ৩৯ রানের ইনিংসের পর চতুর্থ উইকেট জুটিতে লিভিংস্টোন বেথেল ৯০ রানের জুটি গড়েন। বেথেল খেলেন ২৪ বলে ৪৪ রানের ইনিংস।

লিভিংস্টোন আরও এক ধাপ আগ্রাসী, তার ৪৭ বলে ৮৭ রানের ইনিংসে ভর করে ১৯ ওভারে জয়ের বন্দরে নোঙর করে থ্রি লায়ন্সরা।

অজি স্পিনার ম্যাথু শর্ট তিন ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন।

বিষয়:অস্ট্রেলিয়া ইংল্যান্ড বেথেল ম্যাগার্ক লিভিংস্টোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…