চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা ২০২২: ওটিটিতে বাংলায় দর্শকপ্রিয় ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

করোনাকালীন দর্শকদের কাছে প্রেক্ষাগৃহের বিকল্প হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠে ওটিটি প্লাটফর্ম। শুধু কি তাই! বরং সুস্থ বিনোদনে ভরসার নামও হয়ে উঠেছে ওটিটি। যে ধাক্কা বাংলাতেও দৃশ্যমান।

দেশীয় প্লাটফর্ম ‘চরকি’ সহ বেশকিছু প্লাটফর্ম ইতোমধ্যে বেশ আশা জাগানিয়া অবস্থান তৈরী করেছে। ভারতীয় প্লাটফর্ম হইচইতেও নিয়মিত বিরতিতে বাংলাদেশের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের নিয়ে কন্টেন্ট নির্মাণ করছে। রীতিমত শক্তিশালী বাংলা কন্টেন্ট উপহার দেয়ার প্রতিযোগিতা চোখে পড়েছে এবছরও।

চলতি বছরে দর্শকপ্রিয় তেমনি ৫ বাংলা ওয়েব কন্টেন্ট এর খোঁজ থাকলো এখানে:

শাটিকাপ, চরকি (ওয়েব সিরিজ)
২০২ সাল শুরু হয় অন্যরকম একটি ওয়েব সিরিজ দিয়ে। কারণ এটিই দেশীয় প্লাটফর্ম চরকির প্রথম লোকাল কন্টেন্ট। ৮ পর্বের লোকাল সিরিজ ‘শাটিকাপ’ এর নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলী সবাই রাজশাহীর স্থানীয়। সেই সঙ্গে গল্পের প্রেক্ষাপট, ভাষা, দৃশ্যধারণ সবই হয়েছে রাজশাহীতেই। তাই শাটিকাপ-কে শতভাগ লোকাল সিরিজ বলছে চরকি। তবে স্ট্রিমিংয়ের পর পরই বাংলা ভাষাভাষি মানুষের কাছে দারুণ প্রশংসা পায় সিরিজটি। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম।

পেটকাটা ষ, চরকি (ওয়েব সিরিজ)
ভৌতিক ঘরানার ৪টি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘ষ’। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এ সিরিজটি নির্মাণ করেন নুহাশ হুমায়ূন। এটি তার তৈরি প্রথম ওয়েব সিরিজ। যা চলতি বছরের এপ্রিলে স্ট্রিমিং হয়। যথারীতি দারুণ প্রশংসা পায় সিরিজটি। বছর শেষে স্ট্রিমিং হওয়া সিরিজটি আরও একটি সুসংবাদ নিয়ে আসে। আসন্ন ২৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডাম’-এর ৫২তম আসরে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে নুহাশ হুমায়ূনের ‘পেট কাটা ষ’।

কারাগার, হইচই (ওয়েব সিরিজ)
শুধু ঢাকা কলকাতা নয়, বাংলা ভাষাভাষি মানুষের কাছে চলতি বছরে যে ওয়েব সিরিজটি দারুণ সাড়া ফেলেছে সেটি হলো ‘তাকদীর’ খ্যাত সৈয়দ শাওকী পরিচালিত ‘কারাগার’। চলতি বছরের আগস্টে ভারতীয় প্লাটফর্ম হইচই-এ ওয়েব সিরিজ ‘কারাগার’ এর ‘পার্ট ১’ প্রকাশের পর রীতিমত হইচই পড়ে। যার ‘পার্ট ২’ দেখতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি দর্শকের! ২২ ডিসেম্বর থেকে স্ট্রিমিং হচ্ছে। আলোচিত ওয়েব সিরিজ কারাগার-এ মূল চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়াও ‘কারাগার’ এ অভিনয় করেছেন আফজাল হোসেন, তাসনিয়া ফারিণ, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, এফএস নাঈম, একে আজাদ সেতু প্রমুখ।

সিন্ডিকেট, চরকি (ওয়েব সিরিজ)
দিনে দুপুরে স্বনামধন্য এক ব্যাংকের ছাদ থেকে পড়ে গিয়ে নিহত হয় ব্যাংক কর্মকর্তা জিশা। সবাই ধারণা করছে, এটা আত্মহত্যা। কিন্তু জিশার প্রেমিক ও সহকর্মী আদনানের ধারণা ঠান্ডা মাথায় খুন করা হয়েছে জিশাকে। তাই আরেক সহকর্মী স্বর্ণাকে সঙ্গে নিয়ে সত্য উদ্‌ঘাটনে নেমে পড়ে আদনান। চলতি বছর কোরবানি ঈদে দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে স্ট্রিমিং হয় শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। এটি চরকির জন্য এই নির্মাতার দ্বিতীয় ওয়েব সিরিজ। এই সিরিজের মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যায় আফরান নিশো, তুষি ও ফারিণকে। এই সিরিজে একদম ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেন অভিনেতা নিশো। চরকি সেসময় জানিয়েছিলো, আগের সব রকম স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়ে চরকি স্ট্রিমিং হয়েছে প্রায় ২ কোটি মিনিট। যা চরকির জন্য এক নতুন মাইলফলক। সিন্ডিকেট-এ অন্যান্য চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খান। সাত পর্বের এ সিরিজে রয়েছে দুটি গান।

কাইজার, হইচই (ওয়েব সিরিজ)
জোড়া খুনের তদন্ত করতে নেমেছে রক্তে ভয় পাওয়া গোয়েন্দা কাইজার চৌধুরী! নানা ব্যক্তিগত ও পেশাদারি সমস্যায় জর্জরিত কাইজার কী পারবে এই রহস্যের জট ছাড়াতে? একেবারে ঢাকার প্রেক্ষাপটে নতুন গোয়েন্দা হাজির করেছেন নির্মাতা তানিম নূর। চলতি বছরের ৮ জুলাই ভারতীয় প্লাটফর্ম হইচইতে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজটি দর্শকের পছন্দের তালিকায় সর্বাগ্রে। গোয়েন্দা সিরিজে অভিনয় করেছেন আফরান নিশো, মোস্তাফিজুর নূর ইমরান, রিকিতা নন্দিনি শিমু, ইমতিয়াজ বর্ষণ, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিওয়েব সিরিজকাইজারচঞ্চল চৌধুরীচরকিনিশোফিরে দেখা ২০২২বছর শেষেলিড বিনোদনশাটিকাপসিন্ডিকেটহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি: ৬০ দিনের মধ্যে চূড়ান্ত

জুন ১৪, ২০২৬

জাপান অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে: ওয়ালী সাব্বির

জুন ১৪, ২০২৬

সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চায় না বসুন্ধরার বাসিন্দারা

জুন ১৪, ২০২৬

জেদ্দায় ফিউচার মাইন্ডস এডুকেশনাল ফোরামের সম্মেলন

জুন ১৪, ২০২৬

ব্রাজিল পরের ম্যাচে ‘ভালো’ করবে: আনচেলত্তি

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT