চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্যাম বেনেগালের ১০ ছবি, একবার হলেও দেখা উচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

ভারতীয় সিনেমার সবচেয়ে প্রতিভাবান নির্মাতাদের একজন তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি নতুন নতুন চমক উপহার দিচ্ছেন সিনেমার দর্শকদেরকে। বলা হচ্ছে সদ্য প্রয়াত ভারতীয় সিনেমার কিংবদন্তী নির্মাতা শ্যাম বেনেগাল এর কথা। সোমবার (২৩ ডিসেম্বর) প্রয়াত হন এই নির্মাতা। তার মৃত্যুতে সিনেমা জগতে শোকের ছায়া।

নির্মাতার বিদায়লগ্নে বার বারই উচ্চারিত হচ্ছে তার সৃষ্টিকর্ম। বিশেষ করে তার নির্মিত পৃথিবীব্যাপী আলোচিত ছবিগুলো নিয়েই কথা বলছেন সকলে। যারা শ্যাম বেনেগালের বহুল আলোচিত ছবিগুলো দেখেননি, তারা দেখে নিতে পারেন তার নির্মিত দশটি আলোচিত ছবি-

অঙ্কুর (১৯৭৪): হায়দরাবাদের এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এই ছবি। অভিনয় করেছেন অনন্ত নাগ ও শাবানা আজমি। তিনটি জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল এই ছবি।

নিশান্ত (১৯৭৫): এই ছবিও জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার। ভারতের গ্রামাঞ্চলের সামন্ততান্ত্রিক অত্যাচার, ফ্যাসিবাদ এবং যৌন শোষণ তুলে ধরা হয়েছে ছবিতে। অভিনয় করেছেন গিরিশ কর্নদ, শাবানা আজমি, অমরিশ পুরি, নাসিরুদ্দিন শাহ, অনন্ত নাগ এবং স্মিতা পাতিল।

মন্থন (১৯৭৬): ভারতের ‘শ্বেত বিপ্লব’-এর প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে ছবির গল্প। অভিনয় করেছেন স্মিতা পাতিল, গিরিশ কর্নদ, নাসিরুদ্দিন শাহ, অমরিশ পুরি।

ভূমিকা (১৯৭৭): মারাঠি অভিনেত্রী হাঁসা ওয়াদকরের জীবন নিয়ে তৈরি হয়েছে এই ছবি। কিশোরী থেকে পূর্ণ বয়স্ক মহিলা হয়ে ওঠার মাঝে তার জীবনে নানা পুরুষের সঙ্গে সম্পর্ক এবং আঘাত থেকে শিক্ষা পাওয়ার ঘটনাগুলো দেখানো হয়েছে ছবিতে। মূল চরিত্রে অভিনয় করেছেন স্মিতা পাতিল। ছবিটি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিল।

ত্রিকাল (১৯৮৫): খ্রিষ্টান এক পরিবারের পর্তুগিজ শাসিত গোয়ায় বসবাসের গল্প নিয়ে গড়ে উঠেছে ছবির কাহিনী। এই ছবির অসাধারণ সিনেমাটোগ্রাফি দর্শকের মন কেড়ে নিয়েছিল। অভিনয় করেছেন লীলা নাইদু, নাসিরুদ্দিন শাহ‌, নিনা গুপ্তা।

জুনুন (১৯৭৮): ভারতীয় পুরুষ এবং ব্রিটিশ নারীর নিষিদ্ধ প্রেমের গল্প নিয়ে ছবির কাহিনী। এই ছবিতে শাবানা আজমির অভিনয় স্মরণীয় হয়ে থাকবে। ছবিতে আরও অভিনয় করেছেন, নাফিসা আলি, জেনিফার কেন্ডল, নাসিরুদ্দিন শাহ।

Reneta

মান্ডি (১৯৮৩): হায়দরাবাদের এক যৌনপল্লিকে ঘিরে ছবির ঘটনা। যৌনকর্মীদের জীবনব্যবস্থা তুলে ধরা হয়েছে কৌতুকের মাধ্যমে। ছবিটি তৎকালীন সময়ে জাতীয় পুরস্কার জিতে নেয়। অভিনয় করেছেন শাবানা আজমি, স্মিতা পাতিল, নাসিরুদ্দিন শাহ।

সুসমান (১৯৮৭): অন্ধ্র প্রদেশের গ্রামাঞ্চলের তাঁতিদের জীবনের নানা সংগ্রামের চিত্র ফুটে উঠেছে এই ছবিতে। অভিনয় করেছেন শাবানা আজমি, ওম পুরি, কুলভূষণ খরবান্দা, নীনা গুপ্ত।

কলিযুগ (১৯৮১): একটি ষড়যন্ত্রের গল্প এবং দুটি পরিবারের লড়াইয়ের গল্প। অভিনয় করেছেন শশী কাপুর, রেখা, রাজ বাব্বর, সুপ্রিয়া পাঠক, অনন্ত নাগ, কুলভূষণ খরবান্দা, সুষমা শেঠ, আকাশ খুরানা, ভিক্টর ব্যানার্জি, রিমা লাগু, এবং এ.কে. হাঙ্গাল।

সুরজ কা সত্বন ঘোড়া (১৯৯২): একজন পুরুষের জীবনে বিভিন্ন সময়ে আসা তিনজন নারীর গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। অভিনয় করেছেন রজিত কাপুর, নিনা গুপ্তা, রাজেশ্বরি সাচদেব, অমরিশ পুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কুরমন্থনলিড বিনোদনশ্যাম বেনেগালসিনেমাস্বল্পদৈর্ঘ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

জুলাই ১৮, ২০২৬

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

জুলাই ১৮, ২০২৬

বিয়ে করে বিপাকে আমির, এবার লরেন্স গ্যাংয়ের হুমকি!

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ, সংকটে ১০ হাজার মানুষ

জুলাই ১৮, ২০২৬

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তার মৃত্যু

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT