সচিবলায় ঘেরাও করে অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হবে: মেজর হাফিজ

ফাইল ছবি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ২০দিনের সরকারের কাছে উদ্ভট দাবি-দাওয়া নিয়ে যারা সচিবলায় ঘেরাও করে দেশে অরাজকতা সৃষ্টি করছে তাদের চিহ্নিত করতে হবে।
আজ মঙ্গলবার ২৭ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
হাফিজ বলেন, রাষ্ট্র মেরামতে ড. ইউনূসের সরকারকে বিএনপি সময় দেবে। তবে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার দাবি জানান তিনি।
এ সময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে সরকারকে অনুরোধ করেন হাফিজ উদ্দিন আহমেদ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






