চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো করলে, ১৫ দিনও টিকবে না বিএনপি’

দানিয়েল সুজিত বোস দানিয়েল সুজিত বোস
৬:১৯ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৫
- সেমি লিড, খুলনা, রাজনীতি
A A
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ গত ১৫ বছরে যা করেছে বিএনপি ক্ষমতায় গিয়ে তা করলে ১৫ দিনও টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা। এই নির্বাচনে বিএনপি হয়তো জয়লাভ করবে।

তিনি আরও বলেন, আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন না। জুলাই-আগস্টে আল্লাহর গজব পড়ে ছিল আওয়ামী লীগের ওপর।

জেলা ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি শেখ আলমগীর হোসেন।

এ সময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও জেলা কমিটির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা মহানগর বিএনপিগণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ামেজর হাফিজ উদ্দিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জুলাই অভ্যুত্থানের কোনো নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই: ডা. শফিকুর রহমান

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT