ফুটবল

ক্লাব বিশ্বকাপের সেমিতেও বেনজেমাকে পাচ্ছে না রিয়াল

রিয়াল মাদ্রিদের ফুটবল খেলোয়াড়ের ছবি, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন, তার মুখে হাসি ও মনোযোগ রয়েছে. Channel i News – চ্যানেল আই নিউজ

ভ্যালেন্সিয়া ম্যাচে চোট পেয়েছিলেন করিম বেনজেমা। সেটা কাল হল রিয়াল মাদ্রিদ তারকার। মায়োর্কার বিপক্ষে হারা ম্যাচে ছিলেন না। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মিশরীয় জায়ান্ট আল আহলি কায়রোর বিপক্ষেও খেলতে পারবেন না ফরাসি ফরোয়ার্ড।

বুধবারের ম্যাচের জন্য খেলোয়াড় তালিকা দিয়েছে রিয়াল। তাতে নেই স্প্যানিশ জায়ান্টদের অধিনায়ক। জায়গা হয়নি থিবো কোর্ত্তয়া, এডের মিলিতাও, লুকাস ভাজকুয়েজ ও ফেরল্যান্ড মেন্ডির।

গত ২ ফেব্রুয়ারি ভ্যালেন্সিয়ার বিপক্ষে পায়ে চোট পেয়েছিলেন বেনজেমা। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন নিশ্চিত করেনি স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

লা লিগার শীর্ষের লড়াইয়ে পিছিয়ে পড়েছে লস ব্লাঙ্কোস দল। তবে অন্য তিনটি শিরোপা জেতার সম্ভাবনায় রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের খেলা সামনে। ক্লাব বিশ্বকাপ শিরোপার সুযোগ ও কোপা ডেল রের সেমিফাইনালও আছে সামনে।

লস ব্লাঙ্কোসরা প্রতিটি পদক্ষেপেই লড়াই চালিয়ে যাবে, জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, ‘আমরা কোনো টুর্নামেন্ট হাতছাড়া করবো না। আমরা খুব কাছাকাছি– স্প্যানিশ কাপের সেমিফাইনালে, ইউরোপে শেষ ১৬তে, ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে।’

বিষয়:আনচেলত্তি ক্লাব বিশ্বকাপ বেনজেমা রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…