ফুটবল

বিশ্বকাপের পর আরেকটি শিরোপা, নিখুঁত মৌসুম ওটামেন্ডির

পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকা

অলিভার গিরোউ জিতের ট্রফি হাতে নিয়ে উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিভার গিরোউ চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে উল্লাসে ভাসছেন, লাল জার্সি পরা ফুটবল তারকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৌসুমের শেষদিনে এসে ঘরের মাঠে সান্তা ক্লারাকে ৩-০তে হারিয়ে চার বছর পর পর্তুগিজ লিগে শিরোপা জিতেছে বেনফিকা। বিশ্বকাপজয়ী নিকোলাস ওটামেন্ডির হাতে উঠেছে চলতি মৌসুমের লিগ চ্যাম্পিয়নের ট্রফি। ২০১৯ সালের পর প্রথম ও সবমিলিয়ে ৩৮তম শিরোপা ঘরে তুলেছে বেনফিকা।

ম্যাচে গঞ্জালো রামোস, রাফা সিলভার দুই গোলের সঙ্গে পেনাল্টি থেকে গোল করেছে অ্যালেক্স গ্রিমাল্ডো।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম সদস্য ছিলেন ওটামেন্ডি। জার্মান কোচ রজার স্মিটের নেতৃত্বে বেনফিকার হয়ে মৌসুমের শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন এ আর্জেন্টাইন। মাঝ মাঠে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

বিশ্বকাপ জয় ও ক্লাবের হয়ে লিগ টাইটেল জয়ে উচ্ছ্বসিত ৩৫ বর্ষী ওটামেন্ডি। বলেছেন, ‘এটি আমার জন্য একটি নিখুঁত মৌসুম। নিঃসন্দেহে আমি অনেক খুশি, কারণ এমনই চেয়েছিলাম। নিজেদের স্বপ্নপূরণের জন্য আমরা আগেই লক্ষ্য নির্ধারণ করেছি।’

চলতি মৌসুমে বেনফিকার হয়ে ৩১ ম্যাচে খেলেছেন ওটামেন্ডি। গোলও করেছেন একটি। আগামী ৩০ জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়ার থাকলেও আলোচনা চলছে নতুন করে চুক্তি নবায়ন করার।

বিষয়:আর্জেন্টিনা ওটামেন্ডি পর্তুগাল বেনফিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…