চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের দায়ে অভিযুক্ত ফ্রেঞ্চ ফুটবলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রান্স জাতীয় দলের ফরোয়ার্ড উইসাম বেন ইয়েদেরের বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা এবং যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। নিসের প্রসিকিউটররা গত শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

বেন ইয়েদেরকে বর্তমানে বিচার বিভাগীয় তত্ত্বাবধানে রাখা হয়েছে। ৯ লাখ ইউরোর বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। একই অভিযোগে মোনাকোর হয়ে খেলা ফুটবলারের ছোট ভাইও অভিযুক্ত হয়েছেন।

ফ্রান্সের একটি রেডিও স্টেশনের দেয়া তথ্য অনুযায়ী, ১৯ ও ২০ বর্ষী দুই নারীর সঙ্গে বেন ইয়েদার এবং তার ছোট ভাই জোরপূর্বক যৌন সম্পর্কে জড়ায় বলে অভিযোগ এসেছে।

৩২ বর্ষী বেন ইয়েদের ফ্রান্সের হয়ে ১৯টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন তিনটি। গত বছরের জুনে তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন। মোনাকোতে ২০১৯ সালে যোগ দিয়ে ১৩২ ম্যাচ খেলে ৮২ গোল করেন।

লিগ ওয়ানে মোনাকো নতুন মৌসুমে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী রোববার। এর আগে শুক্রবার দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন বেন ইয়েদের।

সেভিয়ায় খেলার সময় কর জালিয়াতির মামলায় জড়িয়েছিলেন এ ফ্রেঞ্চ ফুটবলার। গত এপ্রিলে স্পেনের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের স্থগিত কারাদণ্ড এবং এক লাখ ৩৩ হাজার ৭৯৮ ইউরো জরিমানা ধার্য করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণফ্রান্সমোনাকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে এক ফিশারি থেকে সাবেক পুলিশের মরদেহ উদ্ধার

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শুধু রাজনৈতিক দলগুলোর ছিল না, বিপ্লবে অংশ নেওয়া মানুষদেরও ছিল: নাহিদ ইসলাম

আগস্ট ৭, ২০২৬

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT