চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি এখনও নতুন, আমাকে দিয়ে উদাহরণ গড়তে চায়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন জুডে বেলিংহাম। রেফারির প্রতিবেদনে ছিল, তার দিকে ‘আগ্রাসী আচরণ’ করেছেন এই ফুটবলার। পরে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এটা মানতে পারছেন রিয়াল মাদ্রিদ তারকা। তার মতে, স্পেনের ফুটবলে নবীন বলেই এই ধরনের সিদ্ধান্তের শিকার হচ্ছেন তিনি।

বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লেইপজিগের বিপক্ষে ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন ২০ বর্ষী ফুটবলার। তার দাবি, রেফারিকে আক্রমণাত্মক বা অপমানজনক কিছু বলেননি।

‘আমার মনে হয় না তাকে অপমানজনক কোনো কথা বলেছি। অন্য সতীর্থদের মতোই তার দিকে ছুটে গেছি আমি। কখনও কখনও আমার মনে হয়, যেহেতু আমি এখনও নতুন এবং এরকম, এজন্যই আমাকে দিয়ে উদাহরণ গড়তে চায়।’

অবশ্য নিজের যেটুকু দায় আছে তা মেনে নিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞাকে মানতে পারছেন তিনি। বলেছেন, ‘নিজের কাজের দায় আমাকে নিতেই হব এবং আমার মনে হয়, তাকে লাল কার্ড দেখানোর সুযোগ করে দিয়েছি। তবে এই সিদ্ধান্ত মানতে পারছি না। আমার মনে হয়, ক্লাব যদি আপিল করে, তাহলে ভালো কিছু হতে পারে। আমার মতে, দুই ম্যাচের নিষেধাজ্ঞা কিছুটা হাস্যকর। শেষ পর্যন্ত দুই ম্যাচই বাইরে থাকতে হলে সেই দায়ও আমাকে নিতে হবে এবং গ্যালারি থেকেই দলকে সমর্থন জোগাব।’

গত শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাদের মাঠে ২-২ গোলে ড্র করে রিয়াল। যদিও ম্যাচের যোগ করা সময়ে হেডে গোল করেছিলেন বেলিংহাম। তবে বেলিংহামের গোল ও রেফারির শেষ বাঁশি একই সময়ে ঘটে। রেফারি জেসুস গিল মানজানো গোলটিকে বিবেচনায় না নিয়ে খেলা শেষের ঘোষণা দেন। রিয়ালের খেলোয়াড়েরা দৌড়ে এসে ঘিরে ধরেন রেফারিকে। এ সময় বেলিংহাম রেফারির উদ্দেশ্যে গালি দিয়ে কথা বলেন। সে কারণে তাকে লাল কার্ড দেখতে হয় তখনই।

শনিবার ম্যাচ শেষেই লা লিগা কর্তৃপক্ষের কাছে বেলিংহামের বিরুদ্ধে অভিযোগ দেন রেফারি মানজানো। তিনি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পরও সে (বেলিংহাম) মাঠেই দাঁড়িয়ে ছিল এবং আক্রমণাত্মক মেজাজে আমার দিকে দৌড়ে এসেছিল। এরপর অকথ্য ভাষায় বলেই যাচ্ছিল ওইটা গোল হয়েছিল।’

Reneta

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, আচরণবিধির ১২৪ ধারার ওপর ভিত্তি করে বেলিংহামকে শাস্তি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ধারায় বলা হয়েছে, ‘কেউ রেফারিকে অবমাননা বা অবজ্ঞার মনোভাব নিয়ে সম্বোধন করলে অথবা এটি আরও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত না হলে দুই থেকে তিন ম্যাচ অথবা সর্বোচ্চ এক মাস নিষিদ্ধ হবে।’ ধারা অনুযায়ী বেলিংহাম ন্যূনতম শাস্তি পেয়েছেন।

নিষেধাজ্ঞার কারনে লা লিগায় আগামী ১০ মার্চ ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে এবং ১৬ মার্চ ওসাসুনার মাঠে খেলতে পারবেন না বেলিংহাম। যদিও ক্লাব কর্তৃপক্ষ শাস্তি বাতিল চেয়ে শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবেলিংহামভ্যালেন্সিয়ারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT