চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়ামের ইউরো মিশনে নেই কোর্ত্তয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২৮, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বেলজিয়ামের ফুটবল গোলরক্ষক কোর্ত্তয়া মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হাঁটুর চোটে রিয়াল মাদ্রিদ জার্সিতে মৌসুমের অধিকাংশ ম্যাচে ছিলেন না থিবো কোর্ত্তয়া। সম্প্রতি ফিরেছেন ফিট হয়ে। ২ জুন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে মাদ্রিদের হয়ে শুরুর একাদশে থাকার সম্ভাবনা আছে তারকা গোলরক্ষকের। তবে কোর্ত্তয়াকে ছাড়াই মঙ্গলবার ইউরো-২০২৪ এর জন্য দল দিয়েছে বেলজিয়াম। অবসর ভেঙে ফিরেছেন মিডফিল্ডার অ্যাকসেল উইটসেল।

ফিট থাকার পরও কোর্ত্তয়াকে দলে না রাখার কারণ হিসেবে কোচ ডোমেনিকো টেডেস্কোর সঙ্গে বিবাদের কথা তুলে এনেছে সংবাদ মাধ্যমগুলো। গত জুনে এডেন হ্যাজার্ডের অবসরের পর অধিনায়কত্ব নিয়ে কোচের সঙ্গে বিরোধ লেগেছিল তার। নেতৃত্বে না আনায় সেসময় বেলজিয়াম দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মাদ্রিদ গোলরক্ষক। ঘটনায় সতীর্থদের সমালোচনার মুখে পড়ে দুঃখ প্রকাশও করেছিলেন ৩২ বর্ষী তারকা।

অবশ্য ভিন্ন কথা বলছেন বেলজিয়াম কোচ। তার মতে, সর্বশেষ তথ্য অনুযায়ী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত নন কোর্ত্তয়া। ইউরোতে ২৬ সদস্যের দল গঠনের অনুমতি থাকলেও ২৫ জনকে নিয়ে জার্মানির উদ্দেশ্যে উড়াল দেবে বেলজিয়াম।

গতবছর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন অ্যাকসেল উইটসেল। অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডারকে অবসর থেকে ফেরাতে সম্প্রতি মাদ্রিদ গিয়েছিলেন টেডেস্কো। ইউরো মিশনে তাকে রেখেছেন দলে।

আগামী ১৪ জুন থেকে জার্মানিতে গড়াতে চলেছে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। ১৭ জুন স্লোভাকিয়ার বিপক্ষে আসর শুরু করবে বেলজিয়াম। গ্রুপপর্বে ২২ জুন রোমানিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং ২৬ জুন ইউক্রেনের বিপক্ষে শেষ ম্যাচে লড়বে টেডেস্কোর দল। ৫ জুন মন্টিনেগ্রো এবং ৮ জুল লুক্সেমবার্গের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বেলজিয়াম।

বেলজিয়ামের ইউরো দল
গোলরক্ষক: কোয়েন ক্যাস্টেলস, থমাস কামিনস্কি, ম্যাটজ সেলস।
ডিফেন্ডার: টিমোথি ক্যাস্টাগনে, জেনো ডেবাস্ট, ম্যাক্সিম ডি কুইপার, ওউট ফেয়েস, থমাস মুনিয়ের, আর্থার থিয়েট, জ্যান ভেরটনঘেন।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইন, ওরেল মাঙ্গালা, আমাডু ওনানা, ইউরি টেলেসমানস, আর্থার ভার্মেরেন, অ্যাস্টের ভরাঙ্কক্স, অ্যাকসেল উইটসেল।
ফরোয়ার্ড: জোহান বাকায়োকো, ইয়ানিক ক্যারাসকো, চার্লস ডি কেটেলারে, জেরেমি ডোকু, রোমেলো লুকাকু, ডোডি লুকেবাকিও, লোইস ওপেনডা, লিয়ান্দ্রো ট্রসার্ড।

Reneta

কোচ: ডোমেনিকো টেডেস্কো

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪কোর্ত্তয়াটেডেস্কোবেলজিয়ামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT