চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের আক্রমণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বৈরুত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৪
আন্তর্জাতিক
A A
বৈরুতের ধ্বংসস্তূপে ক্ষতিগ্রস্ত এলাকা, ধোঁয়া ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈরুত ইসরায়েলি আক্রমণের ঘটনার নিন্দা করেছে জাতিসংঘ। এদিকে ইসরায়েলের দাবি, বৈরুতে হাসপাতালের নিচে হিজবুল্লার বিরাট সুড়ঙ্গ। তাতে সোনা এবং অর্থ মজুত করা।

বৈরুতসহ লেবাননের একাধিক অঞ্চলে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, সাধারণ লেবাননবাসী নয়, তাদের আক্রমণের লক্ষ্য কেবলমাত্র হিজবুল্লা কর্মী ও সমর্থক। কিন্তু আক্রমণের জেরে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষেরও। তাদের সম্পত্তি নষ্ট হচ্ছে। প্রাণহানির ঘটনাও ঘটছে। বৈরুতের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। এই পরিস্থিতির নিন্দা করেছে জাতিসংঘ। তারা ইসরায়েলকে এই ধ্বংসলীলা বন্ধ করার অনুরোধ জানিয়েছে।

এদিকে ইসরায়েলের সেনা সোমবার একটি ভিডিওবার্তা দিয়েছে। সেখানে বলা হয়েছে, বৈরুতে সহেল হাসপাতালের নিচে বিরাট একটি সুড়ঙ্গ আছে। বস্তুত, ওই সুড়ঙ্গের রাস্তা অন্য সুড়ঙ্গে গিয়ে মিশেছে। সেখানে বিপুল পরিমাণ সোনা এবং মার্কিন ডলার মজুত করে রেখেছে হিজবুল্লা। হিজবুল্লার নেতা হাসান নাসরাল্লা সুড়ঙ্গের ভিতর ওই বাঙ্কার ব্যবহার করতেন বলে অভিযোগ।

ইসরায়েলের দাবি, তারা ওই বাঙ্কারটি ঘিরে রেখেছে। বিমানবাহিনী সুড়ঙ্গটির উপর কড়া নজর রেখেছে তবে সেখানে আক্রমণ চালানো হযনি। কারণ, সুড়ঙ্গটি সহেল হাসপাতালের ঠিক নিচে।

সোমবার (২১ অক্টোবর) ইসরাযেল দাবি করেছে, দক্ষিণ বৈরুতে হিজবুল্লার অর্থৈনিতক হাবে হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক জাতিসংঘের অফিস জানিয়েছে, যেভাবে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে তা নিন্দনীয়। বেসামরিক সাধারণ মানুষের ভয়ংকর ক্ষতি হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, তারা কেবলমাত্র হিজবুল্লার অর্থনৈতিক পরিকাঠামোর উপর হামলা চালিয়েছে। জাতিসংঘ বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন সকলকে মেনে চলতে হবে। ইসরায়েলেরও সেকথা মনে রাখা উচিত।

Reneta

ইসরায়েলের পুলিশ জানিয়েছে, ৭ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের সঙ্গে হাত মিলিয়ে তারা চরবৃত্তি করছিল। অভিযোগ, ইসরায়েলের সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটির তথ্য পাচার করছিল ওই ইসারায়েলি নাগরিকেরা। এমার্জেন্সি সেক্টরের খবরও পাচার করা হচ্ছিল।

ইসরায়েলের পুলিশের দাবি, প্রায় ২ বছর ধরে এই কাজ তারা চালাচ্ছিল। অনেকদিন ধরেই তাদের নজরে রাখা হয়েছিল। ইরানের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগের তথ্যপ্রমাণ মিলেছে।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্রমণইসরায়েলবৈরুত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ব্যাচেলর’-এর চেয়েও সাহসী সিনেমা লিখছি: ফারুকী

আগস্ট ৭, ২০২৬

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃ/ত্তরা কেটে ফেলেছে ৭০০ কলাগাছ

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ৭, ২০২৬

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT